বৈঠক শেষে নিয়োগ নিয়ে সবপক্ষই আশাবাদী, ৩১ জানুয়ারির মধ্যে আসবে সুখবর?
দুর্দশার মেঘ এবার হয়তো কেটে যাবে। বছর শুরুর প্রথম মাসের মধ্যেই তাদের কাছে খবর আসবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানা যাবে। এমনই প্রত্যাশা এসএলএসটি চাকরি প্রার্থীদের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক হয়েছে প্রতিনিধি দলের।
বিকাশ ভবনে দীর্ঘ সময় ধরে বৈঠক চলে চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর। কুণাল ঘোষ উপস্থিত ছিলেন সেই বৈঠকে। এবার তাদের হাতে নিয়োগ প্রক্রিয়া উঠে আসবে। এমনই আশাবাদী প্রতিনিধি দল। রাজ্য সরকার আইন মতেই এই নিয়োগ প্রক্রিয়া করার চেষ্টা করছে। তাদের এমনটাই জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে সাত জনের প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনায় বসে। দ্বিতীয় দিন এই বৈঠক হল। অন্ধকার যেন আরও কাটছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তেমনই মনে করছেন প্রতিনিধিরা। আগামী বছরের জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ সংক্রান্ত তথ্য তাদের কাছে পৌঁছাবে। আশা করছেন তারা।
এবার তারা ন্যায্য চাকরি পাবেন। এমন আশাই করা হচ্ছে। সুপ্রিম কোর্টে আগামী ২ জানুয়ারি এই বিষয়ে মামলা শুনানি রয়েছে। সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বক্তব্য রাখা হবে। আদালত কী বার্তা দিচ্ছে, তার উপর নজর রাখবে সব পক্ষ। এই বৈঠকের বক্তব্য সুপ্রিম কোর্টকেও জানানো হবে। আইন প্রক্রিয়া মতোই নিয়োগের দিকে এগনো হবে। আজ বৈঠকে এই কথা পরিষ্কার হয়েছে।
কুণাল ঘোষ জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা চাইছেন ৩১ জানুয়ারির মধ্যে এই জট কাটুক। আইনি প্রক্রিয়া রয়েছে। সেই সব কিছু দেখেই নির্দিষ্ট পদক্ষেপের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে। দুপক্ষই ঐক্যমতে পৌঁছেছে। শিক্ষা দফতর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। নির্দিষ্ট দিনক্ষণ পাঁজি দেখে এখন বলা যাবে না।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা জানুয়ারি মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সমাধানের কথা জানিয়েছেন। কিন্তু এত কম সময়ে জটিলতা কাটবে বলে মনে হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাইছেন দ্রুত নিয়োগ হোক। কিন্তু কবে সেই নিয়োগ প্রক্রিয়া হবে, এখনই বলা সম্ভব নয়। এমনই জানিয়েছেন মন্ত্রী।
শুক্রবারের বৈঠক আশাপ্রদ হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা এখন আন্দোলন চালিয়ে যাবেন। সরকারের কাছ থেকে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ সবুজ সংকেত পাবেন তারা। তারপরেই আন্দোলন তোলা হবে। এই কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।












Click it and Unblock the Notifications