২০২১-এর লক্ষ্যে মুকুল রায়কে জোড়া পুরস্কার দিতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, জল্পনা তুঙ্গে

২০১৭-তে বিজেপি যোগ দেওয়ার পর থেকে সে অর্থে পদ পাননি মুকুল রায়। তবে পশ্চিমবঙ্গের ২০২১-এর নির্বাচনকে সামনে রেখে বাড়ানো হতে পারে মুকুল রায়ের ক্ষমতা।

২০১৭-তে বিজেপি যোগ দেওয়ার পর থেকে সে অর্থে পদ পাননি মুকুল রায়। তবে পশ্চিমবঙ্গের ২০২১-এর নির্বাচনকে সামনে রেখে বাড়ানো হতে পারে মুকুল রায়ের ক্ষমতা। একদিকে উত্তর প্রদেশের থেকে তাঁকে যেমন রাজ্যসভায় আনা হতে পারে, ঠিক এর পরপরই মন্ত্রিসভায়ও ঠাঁই মিলতে পারে মুকুল রায়ের।

উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় আনা হতে পারে মুকুল রায়কে

উত্তর প্রদেশ থেকে রাজ্যসভায় আনা হতে পারে মুকুল রায়কে

১১ সেপ্টেম্বর উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার একটি মাত্র আসনে উপনির্বাচন। আসনটির মেয়ার রয়েছে ২০২২-এর জুলাই পর্যন্ত। ১ অগাস্ট অমর সিং-এর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। দরে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন নির্বাচন কমিশন। ফলে ওই আসনে মুকুল রায়ের সঙ্গে একাধিক বিজেপি নেতার নাম নিয়ে জল্পনা চরমে।

জয় নিশ্চিত বিজেপি প্রার্থীর

জয় নিশ্চিত বিজেপি প্রার্থীর

উত্তর প্রদেশ বিধানসভায় রাজনৈতিক সমীকরণ যা, তাতে ১১ সেপ্টেম্বরের নির্বাচনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। গত সোমবার উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার অপর একটি আসনে জিতেছেন বিজেপির জয়প্রকাশ নিষাদ।

মন্ত্রিসভাতেও অন্তর্ভুক্ত করা হতে পারে মুকুল রায়কে

মন্ত্রিসভাতেও অন্তর্ভুক্ত করা হতে পারে মুকুল রায়কে

করোনা পরিস্থিতির কারণে মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ আটকে রয়েছে। তবে এবারের উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার আসনের নির্বাচন সম্পন্ন হওয়ার পর মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ হতে পারে। সম্ভাব্য সম্প্রসারণে উঠে আসছে একাধিক নাম। তাঁগের মধ্যে যেমন রয়েছে মুকুল রায়ের নাম, ঠিক তেমনই রয়েছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নামও।

 মুকুল রায়কে করা হতে পারে পূর্ণমন্ত্রী

মুকুল রায়কে করা হতে পারে পূর্ণমন্ত্রী

রাজ্য থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ২ জন মন্ত্রী থাকলেও, নেই কোনও পূর্ণমন্ত্রী। সেক্ষেত্রে মুকুল রায়কে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তবে তার আগে মুকুল রায়কে জিতে আসতে হবে রাজ্যসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+