ভোটে হেরেও মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরী
ভোটে হেরেও মমতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরী
সরাসরি না বললেও অনেকটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অধীর চৌধুরি। বিধানসভা নির্বাচনের পর পুরসভা ভোটেও হাতছাড়া হয়েছে কংগ্রেসের গড় বহরমপুর। এই পুরসভায় হারলেও ফাইটার অধীর কথায় হারতে রাজী নন। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন জয়ী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

সবুজ ঝড়ে উড়ে গিয়েছে অধীর গড়! তিন দশকেরও বেশি সময় ধরে কংগ্রেসের দখলে ছিল বহরমপুর পুরসভা। কিন্তু সবুজ ঝড়ে সেই দুর্গের পতন ঘটেছে। তৃণমূলের দাপটের সামনে পারেনি কংগ্রেস প্রার্থীরা। আর এই জয়কে অধীর চৌধুরীর সন্ত্রাসের বিরুদ্ধে জয় বলেই দাবি শাসকদল তৃণমূলের। এমনকি বিজেপিও এই পুরসভা থেকে পুরো সাফ হয়ে গিয়েছে। আর এই ফলাফল সামনে আসার পরেই সবুজ আবির খেলায় মেতে উঠলেন তৃণমূলের নেতা-কর্মীরা।
তথ্য বলছে কংগ্রেস এই পুরসভা শাসন করছে। তথ্য বলছে ১৯৮৬ সাল থেকে এই পুরসভা কংগ্রেসের দখলেই ছিল। কিন্তু ২০১৭ সালের মাঝামাঝি এই পুরসভায় কংগ্রেস কাউন্সিলরদের দলবদলের ফলে তৃণমূল ক্ষমতায় আসে। কিন্তু তথ্য অনুযায়ী গত পুরসভা ভোটে ২৬ টি আসনে জিতেছিল কংগ্রেস। মাত্র দুটি ওয়ার্ড পেয়েই খুশি থাকতে হয়েছিল তৃণমূলকে। কিন্তু এবার পুরসভা নির্বাচনে অধীর গড় হিসাবে পরিচিত বহরমপুরের খেলাটাই ঘুরিয়ে দিয়েছে শাসকদল!
ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই একের পর এক পুরসভায় জয়জয়কার শাসকদলে। এখনও পর্যন্ত যা তথ্য তাতে একাধিক পুরসভায় বিরোধী শূন্য। দিকে দিকে জয় তৃণমূল প্রার্থীদের। যার প্রভাব পড়েছে বহরমপুরেও। বিধানসভা ভোটেও কার্যত একই ছবি দেখা গিয়েছিল। এবার পুরসভাতেও সেই ছবি দেখা গেল। রাজ্য নির্বাচন কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী ২৮ টি ওয়ার্ডে তৃণমূল এগিয়ে রয়েছে। আর তাতেই ছবিটা স্পষ্ট। আর তা হতেই বিজয় উৎসব শুরু তৃণমূল কংগ্রেসের।












Click it and Unblock the Notifications