কুন্তলের পরে গোপাল দলপতির মুখেও একই নাম! তৃণমূল নেতা কে সেই ব্যক্তি?
নিযোগ দুর্নীতি মামলায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পরে আরও এক নতুন নাম। কুন্তল ঘোষের পরে গোপাল দলপতিও সেই একই নাম উল্লেখ করেছেন। যদিও তৃণমূল ত্যাগ করেছেন দাবি করা বিভাস অধিকারী দাবি করেছেন তিনি এঁদের কাউকেই চেনেন না।
নিযোগ দুর্নীতি মামলায় হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পরে আরও এক নতুন নাম। কুন্তল ঘোষের পরে গোপাল দলপতিও সেই একই নাম উল্লেখ করেছেন। যদিও তৃণমূল ত্যাগ করেছেন দাবি করা বিভাস অধিকারী দাবি করেছেন তিনি এঁদের কাউকেই চেনেন না।

কুন্তল-গোপালের মুখে একই নাম
যাবতীয় নতুন মান আগে তুলছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গোপাল দলপতি, হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের পরে আরও এক নতুন নাম তিনি করেছিলেন। ২১ ফেব্রুয়ারি তিনি বীরভূমের তৃণমূল নেতা বিভাস অধিকারীর নাম করেছিলেন। এই বিভাস অধিকারী একাধিক বিএড এবং ডিএলএড কলেজের মালিক। শনিবার দিল্লিতে মিডিয়ার সামনে ধরা দেওয়ার পরে একই নাম করেন গোপাল দলপতিও।

বিভাস অধিকারীর অবস্থান
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী রয়েছেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। অন্যদিকে এখনও পর্যন্ত বাইরে রয়েছেন গোপাল দলপতি। দুজনেই তৃণমূল নেতা বিভাস অধিকারীর নাম করেছিলেন। যা নিয়ে বিভাস অধিকারীর পাল্টা দাবি তিনি এঁদের কাউকেই চেনেন না। নিজেদের দিক থেকে নজর ঘোরাতেই একের পর এক নাম ভাসিয়ে দেওয়া হচ্ছে বলে সংবাদ মাধ্যমের সামনে মন্তব্য করেছেন তিনি। প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ সম্পর্কে বিভাস অধিকারী বলেছেন, মানিক ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা নমা রেখে কজেল চালাবে এমন ক্ষমতা কারও ছিল না।

ফ্ল্যাটের বাইরে থেকে সরিয়েছেন বোর্ড
১৮ কার্তিক বোস স্ট্রিটের সত্যম অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট রয়েছে বিভাস অধিকারীর। সেখানেই ছিল 'বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশনে'র অফিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে বিভাস অধিকারীকে মাঝে মধ্যেই সেখানে দেখা যেত। তিনি আসলেই সেখানে প্রচুর ছেলে মেয়ের ভিড হত। একটা সময়ে বীরভূমের প্রতাপশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত বিভাস অধিকারী সেখানে যেতেন নীলবাতি লাগানো কালো কাঁচ দেওয়া স্করপিও গাড়িতে। থাকত দেহরক্ষীও। নিয়োগ দুর্নীতিতে সেই ফ্ল্যাটে ইডি হানাও দেয়। সিবিআই নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করার পরে ফ্ল্যাটে যাতায়াত বন্ধ করে দেন বলে জানা গিয়েছে। আর ফ্ল্যাটের বাইরে থাকা 'বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন' বোর্ডও তুলে দেওয়া হয়েছে। সেখানে এখন লেখা 'ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সাধনপীঠ'। একই ছবি তাঁর ফেসবুক প্রোফাইলেও।

অক্টোবরে দল ছাড়ার কথা জানিয়েছেন
একটা সময়ে বীরভূমের নলহাটি ২-এর ব্লক সভাপতি ছিলেন বিভাস অধিকারী। তবে গত অক্টোবরে তিনি তৃণমূল ত্যাগ করার কথা জানিয়েছিলেন। দলের রামপুরহাট মহকুমার পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্যের কাছে ইস্তফপত্র পাঠিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে বিভাস অধিকারী জানিয়েছিলেন, তিনি যে কোনও তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। সেই সময় না হলেও, আবার সামনে বিভাস চৌধুরীর নাম।












Click it and Unblock the Notifications