সোদপুরে দম্পতির রহস্যমৃত্যু, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ
সোদপুরের ইন্দ্রলোকে ভাড়াবাড়িতেই থাকতেন বিপ্লব চক্রবর্তী (৫০) এবং শিপ্রা চক্রবর্তী। শনিবার সকালে ঘরের মধ্যে থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস।
সোদপুরের ইন্দ্রলোকে ভাড়াবাড়িতেই থাকতেন বিপ্লব চক্রবর্তী (৫০) এবং শিপ্রা চক্রবর্তী। শনিবার সকালে ঘরের মধ্যে থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন স্বামী-স্ত্রী।

বাড়ির মালিক জানিয়েছেন, বছর খানের আগে তাঁরা বাড়িটি ভাড়া নেন। পরিবারে ভালোই ছিল বলে দাবি করেেছন তিনি। মাঝে মধ্যে সাংসারিক অশান্তি হত ঠিকই। তবে মারাত্মক কোনও ঘটনা কখনও ঘটেনি। টাকা পয়সা নিয়েই ঝগড়াঝাটি হত বলে জানিয়েছেন তিনি।
শনিবার দীর্ঘক্ষণ তাঁদের সাড়াশব্দ না পেয়ে ডাকাকাডি শুরু করেন বাড়ির মালিক সুব্রত দাসের। তাঁদের দুই সন্তানও ভয় পেয়ে ডাকাডাকি শুরু করেন। শেষে বিপ্লববাবুর ছোট মেয়েই জানলা দিয়ে প্রথমে মা-বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে।
বিপ্লববাবুর দেহ সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছার ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। অন্যদিকে শিপ্রাদেবীর দেহ জানলায় গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় পড়েছিল। পুলিসের অনুমান স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে আত্মঘাতী হয়েছে বিপ্লব চক্রবর্তী। তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিস।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications