Jadavpur University: 'পাঁচ মিনিট...সিপিএম হার্মাদদের গরু পেটা করব', শালীনতার সীমা ছাড়ালেন তৃণমূল নেতা
Jadavpur University: 'শূন্য পাওয়া সিপিএম হার্মাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করবো', হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়। যাদবপুরের ঘটনার 'প্রতিবাদে' তালডাংরা বাজারে মিছিল শেষে এক পথ সভার আয়োজন করা হয় শাসকদল তৃণমূলের তরফে। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে এই ভাষাতেই সিপিএমকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন অইই তৃণমূল নেতা।
যা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক (Jadavpur University) । ঘটনার তীব্র নিন্দা করেছেন বাম নেতৃত্বের। এটাই তৃণমূলের সংস্কৃতি বলেও কটাক্ষ। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় বলেন, আগে সিপিআইএমের ছাত্র সংগঠন ক্লাস সেভেন-এইটের পড়ুয়াদের রাজনীতিতে নামাতো।

বর্তমানে 'শূন্য হয়ে যাওয়া সিপিএমের লোকেদের সঙ্গে আমাদের তৃণমূল কর্মীরা মেলামেশা করে'। তবে যাদবপুরের ঘটনার পূনরাবৃত্তি হলে পাঁচ মিনিটের নোটিশে 'সিপিএম হার্মাদদের ঘর থেকে টেনে টেনে বের করে গরু পেটা করা হবে' বলে তিনি প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি জেলার দাপুটে তৃণমূল নেতার।
এহেন মন্তব্যে বিতর্ক শুরু হলেও নিজের অবস্থানে অনড় রয়েছেন তারাশঙ্কর রায়। এহেন বক্তব্য বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি ওয়ান ইন্ডিয়া বাংলাকে বলেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে আক্রমণ বিষয়ে 'আমি যা বলেছি ঠিক বলেছি'। এরপর ফের ওই ঘটনা ঘটলে ছেড়ে কসুর করবেন না বলেও দাবি করেন।
তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়ের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সিপিআইএম। দলের বাঁকুড়া জেলা কমিটির প্রাক্তন সম্পাদক ও বর্তমানে রাজ্য কমিটির সদস্য অজিত পতি বলেন, তৃণমূল কোন রাজনৈতিক দল নয়। আর ওদের নেতা নেত্রীরা 'হুঙ্কার ছেড়ে টিকে থাকা'র চেষ্টায় আছে, সঙ্গে ওপর ওয়ালাদের চোখে 'ভালো সাজার' চেষ্টা তো আছেই। এখন ওদের সঙ্গে থাকা সমাজবিরোধীরাও নিজেদের ভুল বুঝতে পারছে। সবকিছুর জবাব মানুষ যথাসময়ে দেবেন বলেও তিনি দাবি করেন। এহেন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জেলার অন্যান্য বিরোধী দলগুলিও।
বলে রাখা প্রয়োজন, গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার বৈঠক ঘিরে একেবারে রণক্ষেত্র আকার নেয়। আক্রান্ত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।তাঁর গাড়ি ভাঙচুর করা হয়। একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। সেই ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে শাসকদল তৃণমূল।












Click it and Unblock the Notifications