Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতী ঘোষের পরে আরও এক পুলিশ আধিকারিক 'মা' ডাকলেন মমতাকে! কটাক্ষ শুভেন্দু অধিকারীর জয় নিয়ে

ভারতী ঘোষের পরে আরও এক পুলিশ আধিকারিক 'মা' ডাকলেন মমতাকে! কটাক্ষ শুভেন্দু অধিকারীর জয় নিয়ে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মা (Mother) বলে সম্বোধন করলেন পুলিশ কর্তা (Police Officer) শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)। নেটমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওয় শান্তনু সিনহাকে এই কথা বলতে শোনা যাচ্ছে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া।

 ভাইরাল ভিডিওয় শুভেন্দুকে নিশানা

ভাইরাল ভিডিওয় শুভেন্দুকে নিশানা

পুলিশ আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাস রাজ্য পুলিশ সংগঠনের আহ্বায়কও বটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, নানা ভাবে প্ররোচনা দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেছেন, এক নেতা যিনি জেনারেটর বন্ধ করে বিধায়ক হয়েছেন। কটাক্ষ করে তিনি বলেছেন, ওই ব্যক্তির নাম মুখে এনে তিনি নিজেকে ছোট করতে চান না। তিনি আরও বলেছেন, ওই নেতা যেখানেই যান সেখানেই তাঁর (শান্তনু সিনহা বিশ্বাস) নাম করে গালমন্দ করেন। কাঁথিতে গিয়ে বিষয়টির জবাব দেওয়ার কথাও বলেছেন ওই পুলিশ আধিকারিক।

 মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন

মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন

পুলিশ কর্মীদের উদ্দেশে শান্তনু সিনহা বিশ্বাসকে বলতে শোনা যায়, তাঁরা যেন এমন কাজ না করেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আমাদের ও আপনাদের মা, তাঁর মাথা নিচু হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, রবিবার বাঁকুড়া পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের আহ্বায়ক এই মন্তব্য করেন। পুলিশ আধিকারিকের এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। এদিন বিধানসভায় বিষয়টি তোলেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ।

মমতাকে জঙ্গলমহলের মা বলেছিলেন ভারতী

মমতাকে জঙ্গলমহলের মা বলেছিলেন ভারতী

পশ্চিম মেদিনীপুর এবং পরে ঝাড়গ্রামের পুলিশ সুপার থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলে সম্বোধন করেছিলেন বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ২০১৬-র ৬ জানুয়ারি জঙ্গলমহল কাপ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর সামনে তৎকালীন আইপিএস ভারতী ঘোষ বলেছিলেন, জঙ্গলমহলের মা তাঁর ছেলেমেয়েদের দেখে গেলেন। তিনি আরও বলেছিলেন, জঙ্গলমহলের মাকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। এর আগে অবশ্য ২০১৪-র ডিসেম্বরে মেজিনীপুরে জঙ্গলমহল কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলমহলের মা বলেছিলেন ভারতী ঘোষ।

রাজনৈতিক মঞ্চ থেকে মা বলেছিলেন নুসরত, দেবাংশু

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের প্রচারের মঞ্চ থেকে বসিরহাটের তৎকালীন প্রার্থী নুসরত জাহান মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মা বলে সম্বোধন করেছিলেন। আর ২০২১-এর ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনের দিন ফেসবুক পোস্ট করে যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেছিলেন মাকে জেতান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+