হাঁসখালি কাণ্ডে ক্ষতিপূরণ নিয়ে টাল বাহানা, হাইকোর্টের ভর্ৎসনার পর নির্যাতিতার পরিবারকে টাকা দিল রাজ্য
হাঁসখালি কাণ্ডে ক্ষতিপূরণ নিয়ে টাল বাহানা, হাইকোর্টের ভর্ৎসনার পর নির্যাতিতার পরিবারকে টাকা দিল রাজ্য
হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু তাই নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকার। এই নিয়ে হাইকোর্টে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়। শেষ হাঁসখালির নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দিল রাজ্য সরকার।

অবশেষে আর্থিক সাহায্য পেল হাঁসখালির নির্যাতিতার পরিবার। নদিয়ার হাঁসখালির ধর্ষণ করে খুনের ঘটনা নির্যাতিতার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কিন্তু দীর্ঘ টালবাহানা চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকার। কিছুতেই নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছিল না। রাজ্য সরকারকে এই নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। ক্ষটিপূরণের টাকা সময়ে দেওয়া তো দূরের কথা মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তাই নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।
সোমবার এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট লিগাল সার্ভিস অথরিটিকে ভর্ৎসনা করেন। বিষয়টি আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। বিচারপতি বলেছেন, 'আপনাদের জন্য কত মানুষ ভুগতে হচ্ছে! এত গুরুত্বপূর্ণ মামলায় কেন আপনারা ইনস্ট্রাকশন না নিয়ে আসেন? দায়সারা ভাবে কাজ হয় না। যেখানে নির্দিষ্ট স্কিম আছে, সেখানে আবার আলাদা ইনস্ট্রাকশন দরকার কি আছে?' প্রসঙ্গত উল্লেখ্য আদালতের দেওয়া নির্দেশকে কার্যত অমান্য করেই নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়া নিয়ে টালবাহানা করছিলেন তাঁরা। শেষে জনস্বার্থ মামলা দায়ের করে ক্ষতিপূরণ চাওয়া হয়ষ। সেই মামলার শুনানি দীর্ঘায়িত করার কথা বলা হয়েছিল।












Click it and Unblock the Notifications