যুদ্ধ করার জন্য পাহাড়ে রসদ মজুত, উদ্ধার ৬ টি একে ৪৭, ১ টি নাইন এমএম পিস্তল
পাহাড়ে গুরুং আশ্রয় নিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই ভোরে অপারেশন চালায় পুলিশ। এলাকায় পুলিশ যাওয়ার খবরেই পাল্টাগুলি চালাতে শুরু করে গুরুং-এর বাহিনী। ঘটনাস্থলে গুরুতর আহত হন এসআই অমিতাভ মালিক।
পাহাড়ে গুরুং আশ্রয় নিয়েছে, গোপন সূত্রে খবর পেয়েই ভোরে অপারেশন চালায় পুলিশ। এলাকায় পুলিশ যাওয়ার খবরেই পাল্টাগুলি চালাতে শুরু করে গুরুং-এর বাহিনী। ঘটনাস্থলে গুরুতর আহত হন এসআই অমিতাভ মালিক। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে।

অমিতাভ মালিক পুলিশ বাহিনীর গর্ব। তাঁর মৃত্যু রাজ্যের পুলিশ বাহিনীর কাছে বড় ক্ষতি। নবান্ন থেকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমনটাই বললেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। এখনও পর্যন্ত ছটি একে ৪৭ রাইফেল, একটি নয় এমএম পিস্তল এবং পাঁচশো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। গুরুং বাহিনীর এক সদস্যকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা জানিয়েছেন, গুরুং-এর বাহিনীর সঙ্গে নেপালের মাওবাদী এবং উত্তরপূর্বের জঙ্গিদের যোগ রয়েছে।
বিমল গুরুং-এর খোঁজে ভোর-রাতে শুরু হয়েছিল অভিযান। ভোর চারটে নাগাদ পাহাড়ি পথে অভিযান চালাচ্ছিলেন বিশেষ বাহিনীর সদস্যরা। পুলিশ দেখেই গুলি চালাতে শুরু করে গুরং-এর বাহিনী। ঘটনাস্থলে অমিতাভ মালিক ছাড়াও আরও চারজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে হয়।
শুধুমাত্র পার্সোনাল ইন্টারেস্টের জন্য পাহাড়ে গণ্ডগোল পাকাচ্ছেন বিমল গুরুং। শুক্রবার নবান্ন থেকে এমনটাই অভিযোগ করেছেন এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। পুলিশ তাঁকে কোনও ভাবেই পাহাড়ে অশান্তি করতে দেবে না বলে জানিয়েছেন তিনি। বিমল গুরুং-এর কোনও ব্লুপ্রিন্টই আর খাটবে না বলে জানিয়েছেন অনুজ শর্মা।












Click it and Unblock the Notifications