শঙ্খ বাজিয়ে যাদবপুর থেকে শুরু মমতার পদযাত্রা! নাগরিকত্ব আইন পাশ করতে সংবিধান না মানার অভিযোগ

শঙ্খ বাজিয়ে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে সংশোধনী নাগরিকত্ব আইন বিরোধী পদযাত্রা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের মতো এদিন শুরুতেই কর্মসূচিতে তারপরেই বাজানো

শঙ্খ বাজিয়ে যাদবপুর এইট বি বাসস্ট্যান্ড থেকে সংশোধনী নাগরিকত্ব আইন বিরোধী পদযাত্রা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারের মতো এদিন শুরুতেই কর্মসূচিতে আগতদের শপথ নেওয়ান তিনি। তারপরেই বাজানো হয় শঙ্খ। এদিনের মিছিল শেষ হবে যদুবাবুর বাজারে। বুধবার হাওড়া ময়দান থেকে ধর্মতলা অপর একটি মিছিলে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মিছিলের আগে ঠিক করে দিলেন স্লোগান

মিছিলের আগে ঠিক করে দিলেন স্লোগান

এদিন মিছিল শুরু আগে স্লোগান ঠিক করেন দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলা ভাগ নয়। এনআরসি, সিএবি বাতিল করতে হবে।

সোমবারে মতোই মিছিলের আগে শপথ

সোমবারে মতোই মিছিলের আগে শপথ

এদিন সোমবারের মতোই কর্মসূচিতে আগতদের শপথ নেওয়ান মুখ্যমন্ত্রী। শুরুতেই বলেন, আমাদের শপথ। আমরা সবাই নাগরিক। সবধর্ম সমন্বয় আমাদের জীবন। কাউকে বাংলা ছাড়তে দেব না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। বাংলায় সিএবি করতে দিচ্ছি না, দেব না। দেশ ভাগ হতে দিচ্ছি না, দেব না। আমরা ঐক্যবদ্ধ ভারত চাই।

মিছিল শুরুর আগে বাজানো হয় শঙ্খ

মিছিল শুরুর আগে বাজানো হয় শঙ্খ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন কোনও ভাল কাজ শুরুর আগে শঙ্খ বাজানো হয়। তাই এদিন শঙ্খ বাজানো হয় অনুষ্ঠান শুরুর মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী জানান, মিছিলেও শঙ্খ বাজানো হবে।

 মিছিলে ছিলেন প্রাক্তন খেলোয়ার, কলাকুশলীরা

মিছিলে ছিলেন প্রাক্তন খেলোয়ার, কলাকুশলীরা

এদিনের মিছিলে দেখা গিয়েছে দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়াকে। ছিলেন দীপেন্দু বিশ্বাস। মঞ্চে ছিলেন পরিচালক গৌতম ঘোষ। ছিলেন আরও অনেক প্রাক্তন খেলোয়ারও।

কী ভাবে মিছিল যা, তারও নির্দেশ

মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিম ঘোষণা করেন, মিছিলের একেবারে শুরুতে তিনি থাকবেন। পিছনে থাকবেন খেলোয়াড়রা। তার পিছনে থাকবেন মেয়েরা। বিষয়টিতে নজর দিতে সুব্রত বক্সিদের কাছে, আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আইন পাশ করতে সংবিধান না মানার অভিযোগ

মুখ্যমন্ত্রী এদিন বলেন, আইন পাশ করতে সংবিধান মানেনি সরকার। সংখ্যার জেরে আইন তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+