মমতা শিবির থেকে জনতার প্রশ্নের উত্তর দিতে 'দুয়ারে' এবার ডেরেক থেকে দেব! ২০২১ -এ ঝাঁ চকচকে কর্মসূচি
মমতা শিবির থেকে 'দুয়ারে' এবার দেব, মিমি, নুসরতদের জনতার প্রশ্নের উত্তর দিতে হবে! ২০২১ থেকে ঝাঁ চকচকে কর্মসূচিতে তৃণমূল
দলের মধ্যে নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্তকে ঘিরে মন কষাকষি একদিকে যেমন বাড়ছে, তেমনই অন্যদিকে প্রশান্ত কিশোর বাংলার বুকে আরও এক স্ট্র্যাটেজি ধরে তৃণমূলের প্রচার অস্ত্রে শান দিচ্ছেন। এবার দুয়ারে সরকারের পর দুয়ারে তারকার তাবড় নীল নকশা তৈরি করে ফেলেছে তৃণমূল।

উত্তর দিতে হবে দেব, মিমিদের
জানা গিয়েছে ২০২১ সালে তৃণমূলের তরফে একটি নতুন ধাঁচের প্রচার শুরু হবে। 'দুয়ারে সরকার' এর পর এবার 'দুয়ারে তারকা'। এই প্রচার পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির থেকে দেব, মিমি, নুসরত, ডেরেক সহ একাধিক সাংসসদরা নিজের এলাকায় যুব সমাজের প্রশ্নের উত্তর দেবেন। আর তা কার্যত জনতার দরবারেই হবে বল খবর।

তারকা প্রচার ও স্ট্র্যাটেজি
শুধু হুড খোলা গাড়িতে প্রার্থীর হয়ে প্রচার, বাড়ি বাড়ি এসে হাত জোড় করে প্রচারের দিন শেষ! আগামীর ভোটে প্রচারের নয়া রণনীতি নিয়ে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল নিজেদের শিবির গোচ্ছাচ্ছে। এমন এক পরিস্থিতিতে রাজ্যে তারকা প্রচারকে অন্যভাবে কাজে লাগাতে চাইছে তৃণমূল। যেখানে সরকারের কাজের খতিয়ান তারকারা অন্যভাবে জনতার সামনে পেশ করবেন।

তারকা -রাজনীতি
জানা গিয়েছে, ডেরেক যেমন এককালে কুইজ মাস্টার হিসাবে পরিচিত ছিলেন, তেমনই ক্রিকেটার হিসাবে পরিচিতি রয়েছে লক্ষ্মীরতনের, আর দলীয় নেতাদের এই তারকা সত্ত্বাকে কাজে লাগিয়েই তৃণমূল প্রচারের ময়দান মাতাতে চলেছে। একইভাবে ব্রাত্য বসু থেকে শুরু করে নুসরত, মিমি, দেব, প্রসূনদের প্রচারের ময়দানে 'দুয়ারে তারকা' কর্মসূচির মাধ্যমে তৃণমূল নামাতে চলেছে বলে খবর।

প্রচারের টার্গেটে কারা?
মূলত , এইভাবে তারকা প্রচারের মাধ্যমে যুব সমাজের ভোটকে টার্গেটে রেখে এগোচ্ছে তৃণমূল। তাদের নিশানায় রয়েছে ২৫ থেকে ৩৫ বছরের তরুণ তরুণীরা।












Click it and Unblock the Notifications