মাটি খুঁড়তে গিয়ে প্রাচীন যুগের কড়ি ভর্তি কলসি উদ্ধার কোচবিহারে
এবার মাটি খুঁড়তেই প্রাচীন যুগের কলসি উঠে এল কোচবিহারে। সূত্রের খবর কোচবিহারে একটি নির্মীয়মান বাড়িতে কাজের জন্য কিছু খোঁড়াখুঁড়ির সময় এই রহস্যজনক কলসি উঠে আসে।

কড়ি গুলির আসল বয়স জানতে পরীক্ষা
এদিকে কোচবিহারের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েত এলাকার চামতা গ্রামের করজিপাড়া অঞ্চলে কলসি খুলতেই দেখা যায় তার মধ্যে প্রাচীন যুগের রাশি রাশি কড়ি ঠাসা রয়েছে। যদিও ওই প্রচুর পরিমান কড়ি আদপে কত শতাব্দী পুরোনো তা জানার জন্য এখনও বিশদ পরীক্ষা নিরীক্ষা দরকার বলে জানিয়েছেন প্রত্নতাত্তিকরা।

জিএসআইকে অবগত করেছে জেলা প্রশাসন
সূত্রের খবর, ইতিমধ্যেই জেলা প্রশাসন ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা জিএসআইকে গোটা ঘটনা সম্পর্কে অবহিত করেছে বলে জানা যাচ্ছে। যদি প্রাগৈতিহাসিক ধন রাশি উদ্ধারের পর স্বভাবতই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যাচ্ছে।

বিগত কয়েক মাসে তৃতীয় বার ধনরাশি উদ্ধার
এদিকে এই ঘটনার পর গত কয়েকমাসে কোচবিহারে তৃতীয়বারের মতো এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি পাওয়া গেল বলেও জানা যাচ্ছে। এর আগে দিনহাটা মহকুমার গোসানিমারী এলাকা থেকে ধর্মীয় অনুষ্টানের জন্য ব্যবহৃত প্রচুর পুরনো পাত্র এবং দেবদেবীর ভাঙা প্রতিমা উদ্ধার হয়েছে।












Click it and Unblock the Notifications