আম্ফান এর পরও দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
আম্ফান এর পরও দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার! আবহাওয়ার পূর্বাভাস কী বলছে
আম্ফানের ক্ষতির পরিমাণই এখনও সঠিকভাবে হাতে এসে পৌঁছয়নি প্রশাসনের। এখনও পর্যন্ত চলছে আম্ফানের ক্ষয়ক্ষতির সুদূর প্রসারী প্রভাবের গোনাগুনতি চলছে। এমন পরিস্থিতিতে ফের অকবার রাজ্যে হানা দিতে চলেছে আরও এক সংকট।

আজ ফের বৃষ্টি!
আম্ফানের ত্রাণ ও উদ্ধারের কাজের মধ্যেই এদিন ফের একবার বৃষ্টি বিপর্যয় দেখা দিতে পারে। এমনই আশঙ্কা উঠে আসছে আবহাওয়ার বার্তা থেকে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফের একবার বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টি
শুক্রবার সকাল থেকেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত কোচবিহারে ৫২.৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়িতে ৩৭.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণ বঙ্গেও বেশ কিছু জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শহরের তাপমাত্রা
শহরের তাপমাত্রা এই মুহূর্তে ২৩ ডিগ্রির আশপাশে গিয়ে দাঁড়িয়েছে। আম্ফানের ধাক্কায় রীতিমতো নিচের দিকে কলকাতর তাপমাত্রা। আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ সর্বনিম্ন।

আম্ফান এখন কোথায় ?
জানা গিয়েছে, ২২ মে উত্তরপূর্বের অসম, মেঘালয় , অরুণাচল প্রদেশে আম্ফান বেগে ধেয়ে আসবে। তবে সেখানে হাওয়ার বেগ তেমন হবে না। ফলে শুধুই বর্ষণ হবে। তবে অরুণাচল , মেঘালয়ের দিকে বেশ কিছু গাছ পড়ে যেতে পারে ঘূর্ণিঝড়ে।












Click it and Unblock the Notifications