মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনের আগেই ফের উত্তরবঙ্গ সফরে! ফিরে যাবেন গোয়ায়
ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চারদিনের সফরে একাধিক প্রশাসনিক এবং দলীয় বৈঠক রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী রওনা দেবেন রবিবার। কলকাতা ছথেকে সোজা বাগডোগরা বিম
ফের উত্তরবঙ্গ (North Bengal) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চারদিনের সফরে একাধিক প্রশাসনিক এবং দলীয় বৈঠক রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী রওনা দেবেন রবিবার। কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। ২৫ অক্টোবর কার্সিয়াং-এ প্রশাসনিক বৈঠক। ২৮ অক্টোবর বাগডোগরা থেকেই সরাসরি গোয়ায় যাবেন মুখ্যমন্ত্রী, ফিরবেন ১ নভেম্বর।

মুখ্যমন্ত্রী ৪ দিনের উত্তরবঙ্গ সফর
আগেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা থাকলেও উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশের জেরে তা বাতিল করতে হয়। এবার জানা গিয়েছে ২৪ অক্টোবর রবিবার তিনি উত্তরঙ্গে যাচ্ছেন। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটাই তাঁর প্রথমবার উত্তরবঙ্গ সফর। পৌঁছেই কমিশনারের মাঠে বিজয়ী সম্মিলনীতে যোগ দেবেন। পরেরদিন অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার তিনি কার্শিয়াং যাবেন এবং সেখানে প্রশাসনিক বৈঠক করবেন। এরপর মঙ্গল ও বুধবার, ২৬ ও ২৭ অক্টোবর মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জেলাগুলির প্রশাসনিক বৈঠক করবেন ভার্চুয়ালি। এরপর তিনি ২৮ অক্টোবর বাগডোগরা থেকে গোয়ার পথে রওনা দেবে্ন।

বৃষ্টি ও ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী
ইতিমধ্যেই অতিভারী বৃষ্টিতে বিধ্বস্ত দার্জিলিং এবং কার্সিয়াং-এর বিভিন্ন এলাকা। বিপর্যস্ত জনজীবন। একাধিকা রাস্তা ধসের কারণে বন্ধ। প্রশাসনের তরফ থেকে ধস সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে। কার্সিয়াং-এ যাওয়ার পথে মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পর্যালোচনা করবেন বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় কী করণীয় তা নিয়ে সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন।

সেপ্টেম্বরে উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা ছিল
গত ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরের পরিকল্পনা ছিল মুখ্যমন্ত্রীর। সফল ছিল ৩ দিনের। ফেরার কথা ছিল নয় সেপ্টেম্বর। ইতিমধ্যে পাহাড়ের সমীকরণের বদল হয়েছে। বিমল গুরুং শিবিরের হাতেই গোর্খা জনমুক্তি মোর্চার দায়িত্ব। এর আগে বিধানসভা ভোটের আগে গত ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এরই মধ্যের পর্বে লোকসভা নির্বাচনের থেকে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তুলনামূলক ভাল ফল করেছে তৃণমূল। পাশাপাশি ৩০ অক্টোবর রাজ্যের অন্য তিন আসনের সঙ্গে দিনহাটার উপনির্বাচন রয়েছে।

ফিরেই গোয়ায় যাবেন মমতা
সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকেই ২৮ অক্টোবর গোয়ায় যাচ্ছেন। ফিরবেন ১ নভেম্বর। আপাতত উত্তর-পূর্বে যেমন ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল, সেরকমই আরব সাগরের পারের ছোট রাজ্য গোয়াকেও নিশানা করেছে তৃণমূল। প্রশান্ত কিশোরের আইপ্যাক কাজ শুরু পর থেকে সেখানে ঘাঁটি গেড়ে রয়েছে রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। গোয়া থেকে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছে, সেখানকার সাতবারের বিধায়ক তথা কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো। কলকাতায় এসে তিনি নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন। তার পরবর্তী সময়ে একাধিক বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন কিংবা তৃণমূলকে সমর্থন করার কথা জানিয়েছেন। সেই পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ।












Click it and Unblock the Notifications