বিজেপি ক্ষমতায় এলেই বাংলা সহ সারা দেশে এনআরসি, কলকাতায় ঘোষণা অমিত শাহের
নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জী বিল নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি।
নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জী বিল নিয়ে ফের একবার নিজেদের অবস্থান স্পষ্ট করল বিজেপি। সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়ে দিলেন বিজেপি ক্ষমতায় আসার পরে নাগরিকত্ব বিল প্রথমে লাগু হবে। এদেশে আসা উদ্বাস্তুদের ভয় পাওয়ার প্রয়োজন নেই। ভয় পাবে অবৈধ অনুপ্রবেশকারীরা। প্রথমে নাগরিকত্ব বিল চালু করার পরে শুধু বাংলায় নয়, সারা দেশে জাতীয় নাগরিকপঞ্জী বিল চালু করা হবে।

শাহের তোপ
বিজেপিকে জঙ্গি দলের সঙ্গে তুলনা করেছেন বলে অভিযোগ করে অমিত শাহ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলোধোনা করেন। জন্মলগ্ন থেকেই বিজেপি রাষ্ট্রবাদী দল। বিরোধীরা যারা জঙ্গিদের সমর্থন করেছেন, তাঁরাই বিপথগামী বলে শাহ মন্তব্য করেছেন।
|
সারা দেশে এনআরসি
অমিত শাহ এদিন বলেছেন, বিজেপি স্পষ্ট করে জানাচ্ছে, এই বাংলায় বাংলাদেশি উদ্বাস্তুদের জায়গা দেওয়া হবে। পাশাপাশি অনুপ্রবেশকারীরা যেখানেই থাকুক না কেন, এক এক জনকে খুঁজে বের করে দেশছাড়া করা হবে। এই সমস্যা সকলের সমস্যা, সারা দেশের সমস্যা। ফলে সারা দেশে এনআরসি হবে বলেও জানিয়েছেন অমিত শাহ।
|
বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা
বাংলায় ভোট সহ কোনও কিছুতে স্বতন্ত্রতা নেই। সেই স্বতন্ত্র পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সেজন্যই বাংলার ভোট বেশ জরুরি। এবং তা একমাত্র বিজেপিই করতে পারে বলে অমিত শাহ জানিয়েছেন।
|
সকলকে নাগরিকত্ব
স্পষ্ট করে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে যে উদ্বাস্তুরা এসেছেন- তাঁরা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন বা খ্রিস্টান হোক না কেন, সকলকেই আমরা নাগরিকত্ব দেব। এটা স্পষ্ট করে সঙ্কল্প পত্রে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications