ব্ল্যাকমানির পর এবার 'চাপমানি'! বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

এবার শাসকদল নামতে চলেছে চাপমানি ফেরতের আন্দোলনে।

ব্ল্যাকমানি নিয়ে আন্দোলনের কথা জানিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আন্দোলন নিয়ে তৃণমূল কতটা এগোতে পেরেছে
তা স্পষ্ট জানা না গেলেও, এবার শাসকদল নামতে চলেছে চাপমানি ফেরতের আন্দোলনে। কোচবিহার তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, সাধারণ মানুষকে চাপ দিয়ে টাকা আদায় করছে বিজেপি কর্মী সমর্থকরা। সূত্রের খবর অনুযায়ী, আদায়কৃত টাকাকেই চাপমানি বলে অবিহিত করেছেন তিনি। সেই টাকা ফেরতের দাবিতে তৃণমূল আন্দোলনে নামতে চলেছে বলে জানিয়েছেন তিনি।

মনোবল তলানিতে

মনোবল তলানিতে

লোকসভা নির্বাচনের আগে কোচবিহারে দুই ফুলের গণ্ডগোল লেগেই থাকত। ভোটের পর বিজেপির ভাল ফলের জেরে উত্তরবঙ্গে তৃণমূলের মনোবল যেন একেবারে তলানিতে। উত্তরবঙ্গের আটটি লোকসভা আসনই গিয়েছে বিজেপির দখলে। শাসক তৃণমূলের অভিযোগ অনেক জায়গাতেই আক্রমণ করছে বিজেপি। জায়গায় জায়গায় তাদের কর্মী সমর্থকদের থেকে চাপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে।

ব্ল্যাকমানির পর এবার 'চাপমানি'

ব্ল্যাকমানির পর এবার 'চাপমানি'

তাদের কর্মী সমর্থকদের থেকে চাপ দিয়ে যে টাকা আদায় করা হচ্ছে, তাকেই তৃণমূলের তরফে চাপমানি বলা হচ্ছে। শুক্রবার কোচবিহারের তুফানগঞ্জের চিলাখানা এলাকা থেকে চাপমানি নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল। এই কর্মসূচির নেতৃত্ব দেবেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

মন্ত্রীর দাবি

মন্ত্রীর দাবি

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের দাবি, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। তাঁর অভিযোগ, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তারা। কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মী সমর্থকদের সম্পত্তি দখল কিংবা হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। তাই এবার ঘরে বসে না থেকে আন্দোলনের নতুন পথ খুঁজে নিতে পথে নামছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+