বালুরঘাটের পর দিল্লির সাউথ এভিনিউ, জোড়া অভিযোগে প্রবল চাপে ঋতব্রত

বালুরঘাটের পর এবার দিল্লির সাউথ এভিনিউ থানায় ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বালুরঘাটের তরুণী। বালুরঘাটে তরুণীর করা অভিযোগের প্রেক্ষিতে শুক্রবারই ঋতব্রতকে সিআইডির সামনে হাজিরার নির্দেশ

বালুরঘাটের পর এবার দিল্লির সাউথ এভিনিউ থানায় ঋতব্রতর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন বালুরঘাটের তরুণী। এদিকে, বালুরঘাটে তরুণীর করা অভিযোগের প্রেক্ষিতে শুক্রবারই ঋতব্রতকে সিআইডি আধিকারিকদের সামনে হাজিরা দিতে বলা হয়েছে।

বালুরঘাটের পর দিল্লির সাউথ এভিনিউ, জোড়া অভিযোগে প্রবল চাপে ঋতব্রত

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও প্রতারণার অভিযোগ। মঙ্গলবার বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার নম্রতা দত্ত। বুধবার সেই একই অভিযোগ তিনি দায়ের করলেন দিল্লির সাউথ এভিনিউ থানায়। বালুরঘাটে করা অভিযোগে তিনি উল্লেখ করেছিলেন, ২০১৬ সালে দিল্লির সাউথ এভিনিউ-এর ১০৪ নম্বর বাড়িতে একাধিকবার সহবাস করেছেন তাঁরা। ঘটনার প্রমাণ হিসেবে বেশ কিছু ছবিও জমা দিয়েছেন ওই তরুণী। সাউথ এভিনিউ থানায় করা অভিযোগপত্রের সঙ্গে বালুরঘাটে করা অভিযোগপত্রের কপিও জমা দিয়েছেন নম্রতা দত্ত। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।

বালুরঘাটের তরুণী যে অভিযোগ করেছেন, তাতে অভিযুক্ত সিপিএমের বহিষ্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রথমেই গ্রেফতার করতে পারত পুলিশ। তবে বিষয়টি নিয়ে শুক্রবার পুলিশের অবস্থান বোঝা যাবে। কেননা ইতিমধ্যেই সিআইডি আধিকারিকদের সামনে হাজিরার জন্য ঋতব্রতর কসবার বাড়িতে নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যুক্ত হয়েছে দিল্লির সাউথ এভিনিউ থানায় করা অভিযোগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+