'Boss' মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হোক! সৌমিত্র ইস্যুতে অভিষেককে জবাব বঙ্গ বিজেপির
Abhishek Banerjee-Saumitra Khan: সংসদে ব্যক্তিগত জীবন নিয়ে যদি আলোচনা করতে হয়, সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হোক! বিজেপির সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট বঙ্গ বিজেপির (Bengal BJP)। গতকাল মঙ্গলবার তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আজ বুধবার বাজেট বিতর্কে অংশ নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ।
লোকসভায় বক্তব্য রাখেন। সেখানে কড়া ভাষায় মোদী সরকারকে আক্রমণ শানান। BUDGET- এর ছয় শব্দের ব্যাখ্যা তুলে ধরেন ডায়মন্ডহার বারের সাংসদ। আর তা তুলে ধরতে এক জায়গায় বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ'কে (Saumitra Khan) তীব্র আক্রমণ শানান। প্রাক্তন স্ত্রীকে বক্তব্য তুলে ধরে তোপ দাগেন।

বলেন বাজেট ডি মানে 'ডিপ্রাইভ', যেমন মাননীয় সাংসদ তাঁর স্ত্রীকে বঞ্চনা করেছেন। এরপরেই কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সৌমিত্র সহ বিজেপি সাংসদদের কয়েকজন অভিষেকের মন্তব্যের তীব্র বিরোধীতা জানান। কার্যত যা নিয়ে তৃণমূল সাংসদদের সঙ্গে শুরু হয়ে যায় বচসা।
এহেন বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জবাব দিল বঙ্গ বিজেপি। অভিষেকর বক্তব্যের অংশ তুলে ধরে লেখা হয়েছে, সংসদে যদি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে হয়, সবার আগে তাঁদের 'boss' মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু হোক। এক্ষেত্রে প্রাক্তন আমলা দীপক ঘোষের বই'য়ের উদাহরণ তোলা হয়েছে। এই প্রসঙ্গে আইনজীবী তথা বর্তমান বিজেপি কৌস্তুব বাগচীর প্রসঙ্গও টানা হয়েছে।
"The D of Budget means Deprive, like the Hon’ble member has deprived his wife" - TMC MP Abhishek Banerjee
— BJP West Bengal (@BJP4Bengal) July 24, 2024
If TMC wants to discuss the personal lives of politicians in the Parliament, they should first start with their boss Mamata Banerjee, by distributing books written by Ex… pic.twitter.com/eJBYEmyFhC
বিজেপির দাবি, আইনজীবী কৌস্তুব বাগচী যখন প্রাক্তন আমলা দীপক ঘোষের বই বিতরণ করবেন বলেছিলেন, সেই সময় কেন পুলিশ পাঠানো হয়েছিল? শুধু তাই নয়, দীপক ঘোষ তো একটা সময় তৃণমূল সুপ্রিমোর ঘনিষ্ঠ বলেও তোপ বঙ্গ বিজেপির।
এক্ষেত্রে নাম না করে অভিষেককে আক্রমণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিজেপি লিখছে, আমরা তৃণমূল সাংসদদের মুখে হাসি দেখেছি। আমরা ওঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলতে চাই না। বেশিরভাগ ক্ষেত্রেই যা ঠিক নয়। আর কিছু বলা হলেও ওরা ভিকটিম কার্ড খেলতে শুরু করে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications