৫ বছর পর আজ রাজ্যে টেট পরীক্ষা, সকাল ১১টা থেকে নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা

৫ বছর পর আজ রাজ্যে টেট পরীক্ষা, সকাল ১১টা থেকে নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা

৫ বছর পর আজ রাজ্যে হতে চলেছে টেট পরীক্ষা। নিয়োগ দুর্নীতি মামলার মধ্যে টেট পরীক্ষা ঘিরে চরম উত্তেজনা রয়েছে রাজ্যে। নির্বিঘ্নে টেট পরীক্ষা সম্পন্ন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্কুল শিক্ষা কমিশনের। সুষ্ঠু-অবাধ এবং শান্তিপূর্ণ টেট পরীক্ষার জন্য সকাল ১১টা থেকে দুপুর ২ টো পর্যন্ত পরীক্ষা কেন্দ্র সংলগ্ন এলাকা গুলিতে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

৫ বছর পর টেট পরীক্ষা

৫ বছর পর টেট পরীক্ষা

আজ ৫ বছর পর টেট পরীক্ষা রাজ্যে নিযোগ দুর্নীতির তদন্তের মাঝে টেট পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করা বড় চ্যালেঞ্জ স্কুল শিক্ষা পর্ষদের কাছে। একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে। ১১টার পর আর প্রবেশ করা যাবে না। দুপুর ২টো পর্যন্ত হবে পরীক্ষা। শুধু মাত্র কলকাতায় ১৫টি পরীক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা। তার জন্য সব ট্রেন চালানো হচ্ছে। গ্যালপিং ট্রেনগুলিও সব স্টেশনে থামবে।

 ইন্টারনেটে নিয়ন্ত্রণ

ইন্টারনেটে নিয়ন্ত্রণ

টেট পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবরকম কড়া পদক্ষেপ করা হয়েছে। বায়োমেট্রিক এন্ট্রি থেকে শুরু করে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এমনকী জুতোর খুলিয়ে চেকিং করা হচ্ছে। সকাল ১১টার পর আর পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বলে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। কোথাও কোনও রকম ত্রুটি যাতে না থাকে সেকারণে খোলা হয়েছে কন্ট্রেল রুম। সিসিটিভি ফুটেজ সেখানে খতিয়ে দেখা হচ্ছে।

পরীক্ষা বানচালের চেষ্টা

পরীক্ষা বানচালের চেষ্টা

ইতিমধ্যেই পর্ষদ সভাপতি আশঙ্কা প্রকাশ করেছেন নানা ভাবে পরীক্ষা বানচালের চেষ্টা করা হচ্ছে। সেকারণে বাড়তি সতর্ক পর্ষদ। নবান্নের নির্দেশে ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখা হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের অভিযোগ জানানোর জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। চালানো হচ্ছে অতিরিক্ত সরকারি বাস। পরিবহণ দফতরের পক্ষ থেকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। কোথাও কোনও রকম প্রস্তুতিতে যাতে ফাঁক না থাকে তার বন্দোবস্ত করা হয়েছে।

 ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধ

ব্যাগ নিয়ে প্রবেশে নিষেধ

পরীক্ষা কেন্দ্রে ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। এমনই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ে কয়েকটি পরীক্ষাকেন্দ্রে অসন্তোষ প্রকাশ করেন পরীক্ষার্থীরা। তার পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের ২টি করে ওএমআর শিট দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ওএমআর শিট নিেয় একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকাশ্যেও এসেছে সেই সব নিয়োগ দুর্নীতির ঘটনা। তাই এবার ওএমআর শিট নিয়ে বাড়তি সতর্ক পর্ষদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+