৩ এপ্রিলের পর ফের ৭ এপ্রিল রাজ্যে মোদী! ৭ দফার নির্বাচনে আসবেন অন্তত ৭ বার, খবর সূত্রের
শুধু ৩ এপ্রিলই নয়, রাজ্যে সাত দফার নির্বাচনে অন্তত সাতবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুধু ৩ এপ্রিলই নয়, রাজ্যে সাত দফার নির্বাচনে অন্তত সাতবার রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ এপ্রিল প্রথমে শিলিগুড়ি এবং পরে ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, ৭ এপ্রিল ফের রাজ্যে আসবেন নরেন্দ্র মোদী। এই দফায় কোচবিহারের সভা করবেন তিনি।

৩ এপ্রিল সভা
৩ এপ্রিল শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা নিয়ে জটিলতা কেটে গিয়েছে। এসজেডিএ-র কাওয়াখালির মাঠেই হবে সভা। সেখানে সভা শেষ করেই প্রধানমন্ত্রী রওনা দেবেন কলকাতার উদ্দেশে। ইতিমধ্যেই ব্রিগেডে বিজেপির সভার প্রস্তুতি তুঙ্গে। তৈরি করা হচ্ছে জার্মান তাবু।

৭ এপ্রিল সভা
বিজেপি সূত্রে খবর, ৭ এপ্রিল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোচবিহারে সভা করবেন তিনি। ইতি মধ্যেই অমিত শাহ সভা করে গিয়েছেন আলিপুরদুয়ারে। সেখানে ২৩ আসনের কথা তিনি নিশ্চিত করে বলেছেন। তাতেই চাঙ্গা বিজেপি শিবির।

পূর্বের সভা থেকে শিক্ষা
মেদিনীপুর হোক কিংবা ঠাকুরনগর, সেখানকার সভার আয়োজন থেকে শিক্ষা নিয়েছে বিজেপি। দুই জায়গাতেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। এছাড়াও সম্প্রতি শিলিগুড়িতে কাওয়াখালির সভা থেকে শিক্ষা নিয়ে এই দল। কাওয়াখালিতে সভার অনুমতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে সেই অনিশ্চয়তা কাটিয়ে উঠে সভা হতে চলেছে ৩ এপ্রিল।












Click it and Unblock the Notifications