কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করল ইডি, ১২ ঘণ্টার দীর্ঘ জেরায় হারালেন মেজাজ
গ্রেফতার 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতিতে ফের বড় গ্রেফতারি। দীর্ঘ ১২ ঘন্টা জেরার পর কালীঘাটের কাকুকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দীর্ঘ জিজ্ঞেসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কালীঘাটের কাকু।
এমনকি যে তথ্য তিনি তদন্তকারীদের দিচ্ছিলেন তাতেও একাধিক অসঙ্গতি ধরা পড়ে বলে জানা গিয়েছে। আর এরপরেই দিল্লিতে রিপোর্ট পাঠান ইডির আধিকারিকরা। আর এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয়কে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। গ্রেফতারের পরেই ভেঙে পড়েছেন তিনি।

তবে এদিন দীর্ঘ জিজ্ঞাসাবাদে একটা সময় মেজাজ হারিয়ে ফেলেন বলে জানা গিয়েছে। আর মেজাজ হারিয়ে ইডির আধিকারিকদের উপর চিৎকার করেন বলেও জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের মুখে প্রথম কালীঘাটের কাকুর নাম সামনে আসে।
বেসরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সংগঠনের নেতা ছিলেন তাপস। এরপর গোপাল দলপতির মুখেও এই কাকুর কথা সামনে আসে। আর এরপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার র্যাডারে চলে আসেন সুজয়কৃষ্ণ ভদ্র। সেই মতো তাঁর বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছে। দীর্ঘ তল্লাশিতে একাধিক নথি এবং লক্ষ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়।
এমনকি এরপর সিবিআই অফিসে ডেকেও সুজয় ভদ্রকে একাধিক প্রশ্ন করা হয়। সম্প্রতি কাকুর বেহালার বাড়ি সহ একাধিক জায়গাতে এক যোগে তল্লাশি চালায় ইডি। এমনকি ধৃত সুজয়ের বেশ কয়েকজন ঘনিষ্ঠের বাড়িতেও চলে তল্লাশি। আর এই দীর্ঘ তল্লাশিতে একাধিক চাঞ্চল্যকর তথ্য পান আধিকারিকরা।
তিনটি সংস্থার কথা উঠে আসে। যার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান ইডির। শুধু তাই নয়, ২০টি সম্পত্তির তথ্য পাওয়া গিয়েছিল দীর্ঘ তল্লাশিতে। সেখানে বেশ কয়েকটি সম্পত্তি 'কালীঘাটের কাকু'র নামে রয়েছে বলে দাবি করছেন ইডির আধিকারিকরা আজ মঙ্গলবার এমনই বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে সুজয়কে তলব করে ইডি।

সেই মতো সকাল সাড়ে ১০ টার মধ্যেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। এরপর সকাল থেকে দফায় দফায় জেরা করা হয় সুজয়কে। দীর্ঘ এই তল্লাশিতে একাধিক প্রশ্ন এড়িয়ে যান বলে জানা গিয়েছে। আর এরপরেই কার্যত কাকুকে গ্রেফতার করতে বাধ্য হন। জানা যাচ্ছে, রাতেই মেডিক্যাল করানো হবে।
এরপর সকালে আদালতে তোলা হবে। তবে নিজেদের জেফাজতে নেওয়ার জন্যে ইডির তরফে আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications