বাংলায় মদের দোকান ঘিরে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হল! আবগারি দফতরের গুরুত্বপূর্ণ নির্দেশ

লকডাউনের তৃতীয় পর্যায়ে এদিন খোলা হয় মদের দোকান। সোশ্যাল ডিসটেন্সিং -এর তোয়াক্কা না করেই এই দোকানের সামনে লম্বা লাইন পড়ে মানুষের। লাইনে যতটা ভিড় ছিল ,ততটাই ছিল গা ঠেলাঠেলি! ফলে এই পরিস্থিতি যে করোনার আবহে সংকট আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। এমন অবস্থায় বাংলায় নতুন করে একটি বিজ্ঞপ্তি জারি হল মদের দোকান খোলার সময় নিয়ে।

 মদের দোকান খোলা সম্পর্কে কোন তথ্য?

মদের দোকান খোলা সম্পর্কে কোন তথ্য?

এদিন আবগারি দফতরের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুর ১২ টা থেকে সন্ধ্যে ৭ টা পর্যন্তই কেবল বাংলায় মদের দোকান খোলা থাকবে। এই নির্দেশিকা কড়াভাবে পালন করতে বদ্ধপরিকর প্রশাসন।

 কনটেইমেন্ট জোন ও মদ বিক্রি

কনটেইমেন্ট জোন ও মদ বিক্রি

আবগারি দফতর জানিয়েছে, কনটেইমেন্ট জোনে কোনও মতেই খুলবে না মদের দোকান। প্রশাসন সাফ জানিয়েছে এমন নির্দেশই এবার কনটেইমেন্ট জোন গুলিতে পালন করতে হবে।

দোকানপাট ঘিরে নির্দেশ

দোকানপাট ঘিরে নির্দেশ

এদিন বাংলায় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শপিং মল ও বাজার ছাড়া পশ্চিমবঙ্গে দোকান খোলা হবে। তবে দোকান সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত খোলা থাকবে। রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে বেশ কিছু অর্থনৈতিক কার্য কলাপ নির্দিষ্ট সংখ্যকভাবে করার কথাও জানানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। তবে কনটেইমেন্ট জোনে তা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+