লকডাউনের আগে কালোবাজারি নিয়ে প্রশাসনের নজরদারি
লকডাউনের আগে কালোবাজারি নিয়ে প্রশাসনের নজরদারি
কোথাও কোনো বাজারে ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কি না ও কেউ মাল মজুত করে রাখছে কি না তা খতিয়ে দেখতে বিভিন্ন এলাকায় বাজারগুলোতে অভিযান ও ইন্সপেক্টশন করতে শুরু করে দিয়েছে পুলিশ । কেউ যদি ব্ল্যাক মার্কেটিং করে, জিনিসের দাম বেশি নেয় বা অতিরিক্ত মাল মজুত করে রাখে তাহলে উপযুক্ত আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের জানিয়ে দিচ্ছে পুলিশ । একই সঙ্গে আসা লোকজনকে অকারণে ভয় না পাওয়া ও গুজব ছড়ানো থেকে ও গুজবে বিশ্বাস করা থেকে বিরত থাকার কথা জানিয়ে দেওয়া হয়েছে ।

করোনা আতঙ্কে আগামী 27 মার্চ তারিখ পর্যন্ত রাজ্যে লক ডাউন ঘোষণা করা হয়েছে । সোমবার বিকালের পর থেকে তা চালু হচ্ছে । এই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মুদি দোকান, সবজি বাজার, দুধের দোকান , ওষুধের দোকান সহ অত্যাবশ্যকীয় পণ্য পাওয়া যায় এই সব দোকান খোলা থাকবে ।
এই সময়ে অকারণে বাইরে না গিয়ে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । যদিও বলা হয়েছে যে সবজি বাজার, মুদিখানা এই সব খোলা থাকবে, কিন্তু সোমবার সকাল থেকেই দোকানে, বাজারে গিয়ে প্রয়োজনীয় বাজার করে রাখছেন মানুষজন । কারণ, দোকানদার, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের আশঙ্কা, বাস ট্রেন সহ অন্যান্য সব রকমের পরিবহন বন্ধ থাকার কারণে কোন সবজি, মাছ ইত্যাদি বাজারে পাওয়া যাবে না ।
দোকানদার, সবজি ব্যবসায়ীদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে জিনিস ও মাল আছে ততক্ষণ তারা দোকান খোলা রাখতে পারবেন। পরিবহন ব্যবস্থা বন্ধ থাকায় কোন মাল না এলে তাদের পক্ষে দোকান খোলা রাখা সম্ভব নয় ।
এই আশঙ্কার কথা চিন্তা করে কোনো রকমের ঝুঁকি নিতে রাজী নয় সাধারণ মানুষ । তাই সোমবার দুপুরের মধ্যেই প্রয়োজনীয় জিনিস ঘরে নিয়ে চলে যেতে চাইছেন তারা ।
আর এই সুযোগে বেশ কিছু জায়গাতে জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ । তার পরেই রাজ্যের সব জেলার বাজারে গিয়ে অভিযান শুরু করেছে পুলিশ । জানিয়ে দেওয়া হয়েছে যে কোন জিনিসের দাম বেশি নেওয়া যাবে না । সরকারি নির্দেশিকা যা দেওয়া হয়েছে তা মানা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications