সিস্টেম বেরিয়ে গিয়েছে মমতার হাত থেকে! বলির পাঠা খাদ্যসচিব, বললেন অর্জুন

সময় শেষ হয়ে এসেছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, বর্তমান সময়ে পুলিশ তৃণমূলের নেতাদের কথা মতো চলছে।

সময় শেষ হয়ে এসেছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই মন্তব্য করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ, বর্তমান সময়ে পুলিশ তৃণমূলের নেতাদের কথা মতো চলছে। রেশন কেলেঙ্কারি নিয়ে তাঁর অভিযোগ বলির পাঠা করা হয়েছে সচিবকে।

বলির পাঠা খাদ্যসচিব মনোজ আগরওয়াল

বলির পাঠা খাদ্যসচিব মনোজ আগরওয়াল

অর্জুন সিং-এর অভিযোগ বলির পাঠা করা হয়েছে খাদ্যসচিব মনোজ আগরওয়ালকে। তিনি বলেন, মুখ খুলে মনোজ আগরওয়াল জানিয়েছেন, তিনি চুরি করেননি, চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। সেই জন্য ওই আধিকারিককে কম্পালসারি ওয়েটিং-এ পাঠানো হয়েছে। তিনি বলেন, চুরি করেছেন জ্যোতিপ্রিয় আর বলির পাঠা করা হল মনোজ আগরওয়ালকে।

সিস্টেম মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে গিয়েছে

সিস্টেম মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে গিয়েছে

অর্জুন সিং বলেছে, কিছু করার নেই। সিস্টেম মমতা ব্যানার্জির হাত থেকে বেরিয়ে গিয়েছে। সরকার চালানোর জন্য লালবাতি জ্বালিয়ে মুড়ি আলুর চপ খেলে, পশ্চিমবঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই হবে না। চারজন আইএএস ও আইপিএস মিলে বাংলাকে শেষ করছে বলে অভিযোগ করেছেন তিনি।

করোনা নিয়ে সঠিক তথ্য আসছে না

করোনা নিয়ে সঠিক তথ্য আসছে না

ব্যারাকপুরের সাংসদ অভিযোগ করেছেন করোনা নিয়ে পর্যাপ্ত টেস্ট করা হচ্ছে না। এনিয়ে সঠিক তথ্যও মানুষের কাছে আসছে না বলেও অভিযোগ করেছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চটকলের জ্ঞান নিয়ে প্রশ্ন

মমতা বন্দ্যোপাধ্যায়ের চটকলের জ্ঞান নিয়ে প্রশ্ন

অর্জুন সিংকে প্রশ্ন করা হয়েছিল সরকারের জুটমিল চালানোর সিদ্ধান্ত নিয়ে। তিনি বলেন জুট মিল সোশ্যাল ডিস্ট্যান্সিং-এর আইডিয়াল জায়গা। কেননা জুটমিলের যন্ত্রপাতি ছয়ফুটের বেশি হয়। জুট মিলে ১৫ শতাংশ শ্রমিক দিয়ে কাজ করানোর কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন অর্জুন সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+