আদিবাসী প্রৌঢ়কে পিটিয়ে খুন মেদিনীপুরে
মেদিনীপুর শহর থেকে একটু দূরে এক সভাতে আদিবাসী প্রৌঢ়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মেদিনীপুর শহর থেকে একটু দূরে এক সভাতে আদিবাসী প্রৌঢ়কে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সামান্য একটা গ্রাম্য ঘটনার জেরে কান্ত হেমব্রম (৫৪) নামের ওই ব্যক্তি কে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ।

গ্রামের একটি সালিশী সভায় তাকে মারা হয়। এই ঘটনা ঘটে গুড়গুঁড়িপাল থানার বেড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আরো কারা জড়িত সেটা দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে গ্রামের মোড়ল সহ চার জন কে গ্রেফতার করা হয়েছে।
আদিবাসী অধ্যুষিত গ্রাম বেড়া। তার পাশের গ্রামের গৃহস্থের গরু চড়িয়ে রোজগারে থাবা বসানোর লড়াইয়ে এক প্রৌড়কে পিটিয়ে খুন করে ফেলল কয়েকজন আদিবাসী৷ রাতেই পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে৷
বেড়া গ্রামের বেশিরভাগ আদিবাসীরা দিনমজুর। এদের মধ্যে অনেকেই আবার পাশাপাশি গ্রামের অবস্থা সম্পন্ন কৃষকদের গরু মাঠে চরিয়ে রোজগার করেন। সেই গরু চরানোর কর্তৃত্ব নিয়ে গ্রামের এক দম্পতিকে এলাকার আদিবাসী মডেলদের রোষে পড়তে হয়েছিল। সামান্য জমির মালিক কান্ত হেমরম (৫৭) ও তার স্ত্রী আলমুনি হেমরম লোকের গরু চরিয়েই রোজগার করেন। বাড়িতে তাদের এক কিশোর ছেলে রয়েছে।
গ্রামের আদিবাসী মডেলদের চাপে সাত বছর ধরে গ্রাম ছেড়ে দূরে মাঠের প্রান্তে একটি চালাঘর করে বসবাস করেন ওই দম্পতি। সেখানেও বাদ সাধে তারা। বেড়া গ্রামের আদিবাসী মোড়লরা ওই দম্পতিকে বুধবার রাতে ডেকে আনে গ্রামের মাঝে একটি সালিশি সভাতে। সেখানে পাশের বাঘঘরা গ্রামের গরু চরাতে নিষেধ করা হয় তাদের। কান্ত হেমব্রম সেখানে জানায় গরু না চরালে তারা না খেতে পেয়ে মারা পড়বে । তাই এই কথা মানতে পারবে না।
এরপরই আদিবাসী মোড়লদের নির্দেশে সেখানে লাঠি ও কুঠার দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয় কান্তকে। পরিস্থিতি দেখে সেখান থেকে পালিয়ে জঙ্গলে লুকিয়ে রক্ষা পায় তার স্ত্রী আলমুনি ও ছেলে। রাতে পালিয়ে গিয়ে পাশের গ্রামে এক সিভিক পুলিশকে খবর দিয়ে গ্রামে পুলিশ পাঠায়। পুলিশ গিয়ে কান্ত হেমরমের দেহ উদ্ধার করে।
কান্তর আত্মীয় ধনিরাম সরেন বলেন- গরু চরানোর দখলদারি নিয়ে হিংসাবশত এই আক্রমণ। ও অনেকের গরু চরাত এবং সেখান থেকে ভাল রোজগার করত, তাই হিংসা করে ওর উপর এই আক্রমণ। সাত বছর ধরে গ্রামছাড়া করে রাখার পরও প্রাণে মেরে ফেলল ওরা।












Click it and Unblock the Notifications