ধ্রুপদী ভাষার তালিকায় নেই বাংলা! উপেক্ষিত রবীন্দ্রনাথ! জাতীয় শিক্ষানীতি নিয়ে মোদীকে চিঠি অধীরের
ধ্রুপদী ভাষার তালিকায় নেই বাংলা! উপেক্ষিত রবীন্দ্রনাথ! জাতীয় শিক্ষানীতি নিয়ে মোদীকে চিঠি অধীরের
জাতীয় শিক্ষানীতির কনক্লেভে রবীন্দ্রনাথের কথা বলেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় রাখা হয়নি। রবীন্দ্রনাথের মতো একজন আন্তর্জাতিক স্তরের কবিকে উপেক্ষা করা হয়েছে জাতীয় শিক্ষা নীতিকে। সেকারণেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকায় রাখা হয়নি। এই অভিযোগ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

ধ্রুপদী ভাষার তালিকায় নেই বাংলা
রবীন্দ্রনাথের মতো আন্তর্জাতিক মানের কবি বাংলা থেকেও বাংলাকে ধ্রুপদী ভাষার তালিকায় রাখায় হয়নি জাতীয় শিক্ষা নীতিতে। নতুন শিক্ষানীতিতে সংস্কৃত ও হিন্দির পাশাপাশি ধ্রুপদী ভাষার তালিকায় স্থান পেয়েছে তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম এবং ওড়িয়া। বাংলার জায়গা হয়নি।

মোদীকে চিঠি অধীরের
বাংলা ভাষাকে ধ্রুপদী সাহিত্যের তালিকায় রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। রবীন্দ্রনাথ নোবেল পাওয়ার পরেও কেন বাংলাকে এভাবে ধ্রুপদী বাংলা ভাষার তালিকা থেকে বাদ দেওয়া হল তাই নিয়ে সরব হয়েছেন িতনি।

রবীন্দ্রনাথের গুরুত্ব
প্রথম কোনও ভারতীয় লেখক এবং সাহিত্যিক আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। তিনি আর কেউ নন বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সঙ্গীতও তাঁরই রচনা। তারপরেও বাংলা ভাষাকে উপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই অভিযোগ করা হয়েেছ।

অধীরের চিঠি
মোদীকে লেখা িচঠিতে অধীর লিখেছেন, দেশে সর্বাধিক কথা বলা ভাষার মধ্যে পঞ্চমে রয়েছে বাংলা ভাষা। কোন মাপকাঠিতে ধ্রুপদী ভাষােক বাছাই করা হয়েছে তা জানতে চেয়েছেন অধীর চৌধুরী। বাংলা ভাষার ঐতিহ্য দেশের অন্য যেকোনও ভাষার থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications