ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝেই চাঞ্চল্যকর অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির, তৃণমূলকে নিশানা করে কী বললেন অধীর
একদিকে সর্বভারতীয় ক্ষেত্রে যখন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এক জোট হয়ে মোদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই রাজ্যে কংগ্রেসের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রকাশ্যে অভিযোগ করেছেন যে দিদি-মোদী যোগাযোগ রয়েছে।
রাজ্যে তৃণমূল বিরোধিতায় সুর চড়িেয়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিকে গতকাল সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে একান্তে বৈঠক করেন। সেই খবর প্রকাশ্যে আসতেই একেবারে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। দুই যুব নেতার মধ্যে কী নিয়ে আলোচনা হল তা নিয়ে জল্পনার শেষ নেই।

এদিকে মুম্বইয়ে যখন একই টেবিলে বসে বৈঠক করছেন রাহুল-সোনিয়া-খাড়গে-মমতা তখন রাজ্য কংগ্রেসের এই বেসুরো রূপে নতুন জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও বিজেপি এই নিয়ে আগে থেকেই কটাক্ষ শুরু করে দিয়েছিল। বঙ্গ বিজেপি নেতারা আগে থেকেই কটাক্ষ করে বলেছেন রাজ্যে কুস্তি-দিল্লিতে দোস্তি। তারপরে আবার অধীর চৌধুরীর এই মন্তব্য বিজেপির কটাক্ষে রসদ যুগিয়েছে কতাতে কোনও সন্দেহ নেই।
আজ ইন্ডিয়া জোটের বৈঠকে লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সেই তালিকায় পশ্চিমবঙ্গও থাকবে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর এই কটাক্ষের পর আরও জল্পনার পারদ চড়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি কি হাইকমান্ডের নির্দেশ মেনে রাজ্যে আসন সমঝোতায় সম্মতি জানাবেন না কি নতুন করে কোনও জটিলতা তৈরি হবে।
তবে ২০২৪-র লোকসভা ভোটের দায়িত্বে যে রাহুল গান্ধীই প্রধান হবে তাতে কোনও সন্দেহ নেই। সেক্ষেত্রে কোন খাতে এগোবে জল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বৃহত্তর স্বার্থে কি রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধিতার পথ ভুলে হাত মেলাবে প্রদেশ কংগ্রেস সভাপতি তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications