অধীর প্রথম দিনেই মাত করলেন সংসদ, এক শায়রিতে মন জিতলেন মোদী-রাহুলদের

প্রথম দিনেই মাত করে দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। বৃহত্তম বিরোধী দলের দলনেতা হিসেবে একপ্রকার বিনা প্রস্তুতিতেই দারুন পারফরম্যান্স মেলে ধরলেন তিনি।

প্রথম দিনেই মাত করে দিলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। বৃহত্তম বিরোধী দলের দলনেতা হিসেবে একপ্রকার বিনা প্রস্তুতিতেই দারুন পারফরম্যান্স মেলে ধরলেন তিনি। কংগ্রেসের দলনেতা চিত্তাকর্ষক ভাষণে চমকে দিলেন শাসক ও বিরোধী দলের সংসদ সদস্যদের। রাহুল-সোনিয়ারাও খুশি অধীরের প্রথম দিনের পারফরম্যান্সে।

নিরপেক্ষতার বার্তা অধীরের কণ্ঠে

নিরপেক্ষতার বার্তা অধীরের কণ্ঠে

বুধবার লোকসভায় স্পিকার নির্বাচনের পর তাঁর বক্তৃতায় মনমোহিত সবাই। লোকসভায় নবনির্বাচিত স্পিকার ওম বিড়লাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন অধীর। তাঁর কাছে আবেদন করেন, নিরপেক্ষ চেয়ারে বসে নিরপেক্ষ দৃষ্টি বজায় রাখার। তিনি স্পষ্ট করে দেন স্পিকারের চেয়ারের গুরুত্ব। নয়া স্পিকারকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ভারতের গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র। এখানে পক্ষ-বিপক্ষ, বহুপক্ষ থাকবে। তাই আপনাকে নিরপেক্ষ থাকতে হবে।

শায়রিতে মাত দিলেন অধীর চৌধুরী

শায়রিতে মাত দিলেন অধীর চৌধুরী

অধীর চৌধুরী বলেন, সংসদে কখনও জয় শ্রীরাম, কখনও আল্লা হু আকবর, কখনও জয় কালী বলে যে আওয়াজ তুলছেন সাংসদরা, তা ঠিক নয়। এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। সাংসদদের উচিত সর্বাগ্রে সংসদের মর্যাদা রক্ষা করা। এরপরই তিনি শায়রিতে মাত করেন তাঁর ভাষণ।

অধীরের শায়রিতে সম্প্রীতির বার্তা

অধীরের শায়রিতে সম্প্রীতির বার্তা

হিন্দি কবিতার পংক্তি তুলে ধরে অধীর চৌধুরী সংসদে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন। তিনি শায়রি গেয়ে বলেন, যখন মৌলানা মসজিদে রামকে দেখতে পাবেন, যখন পুরোহিত মসজিদে রহমনকে দেখতে পাবেন, যখন মানুষ মানুষের মধ্যে শুধু মানুষ দেখতে পাবে। তখনই দুনিয়া বদলে যাবে।

শায়রিতেই শুভেচ্ছা নয়া স্পিকারকে

শায়রিতেই শুভেচ্ছা নয়া স্পিকারকে

এখানেই শেষ নয়, তিনি আরও শায়রি বলেন এদিন সংসদে। মাত্র একদিনে তিনি নিজেকে যেভাবে তৈরি করেছেন, তা অতুলনীয়। নতুন স্পিকারের উদ্দেশে শুভেচ্ছাবার্তায় অধীর চৌধুরী বলেন, খুদাসে কেয়া মাঙ্গু, তেরে বাস্তে/ সদা খুশিসে ভরে হো তেরে রাস্তে/হাসি তেরে চেহেরা পে রহে ইস তরা/খুশবু ফুলও কে সাথ রহতি হ্যায় জিস তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+