সব জল্পনার অবসান, লোকসভায় দলনেতা হিসেবে অধীরেই আস্থা সনিয়ার

লোকসভার অধিবেশন বসার ছয়দিন আগে অধীর চৌধুরীকে (adhir chowdhury) নিয়ে সব জল্পনার অবসান করল কংগ্রেস (congress) হাইকমান্ড। দিন কয়েক ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকসভায় দলনেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া নিয়ে বিভিন্ন

লোকসভার অধিবেশন বসার ছয়দিন আগে অধীর চৌধুরীকে (adhir chowdhury) নিয়ে সব জল্পনার অবসান করল কংগ্রেস (congress) হাইকমান্ড। দিন কয়েক ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে লোকসভায় দলনেতার পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া নিয়ে বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছিল। এদিন কংগ্রেস হাইকমান্ডের তরফে জানানো হয়েছে, অধীর চৌধুরীকে লোকসভায় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই সনিয়া গান্ধীর (sonia gandhi)।

সব জল্পনার অবসান, লোকসভায় দলনেতা হিসেবে অধীরেই আস্থা সনিয়ার

দীর্ঘদিন ধরেই অধীর চৌধুরীকে লোকসভায় দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার নিয়ে খবর প্রকাশিত হচ্ছে। বিধানসভা নির্বাচনের পর তা আরও জোরদার হয়। কারণ হিসেবে বলা হয়, পশ্চিমবঙ্গে লজ্জাজনকভাবে স্বাধীনতার পরে প্রথমবার কংগ্রেসের ঝুলিতে আসন আনতে না পারা এবং ভবিষ্যতের পরিকল্পনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ সম্পর্কের কারণ।
রাহুল গান্ধী যে লোকসভায় দলনেতার পদ নেবে না তা নির্দিষ্ট হয়ে যাওয়ায় কে সম্ভাব্য কংগ্রেসের দলনেতা হতে পারে, তাও প্রকাশিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে। এঁদের মধ্যে নাম চলে আসে শশী তাতুর, মণীশ তিওয়ারি, গৌরব গগৈ রণভীর সিং বিচ্চু এবং উত্তর কুমার রেড্ডির নাম।

যদিও এদিন সকালেই সব জল্পনার অবসান করে দেওয়া হয় কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে। জানিয়ে দেওয়া হয়, লোকসভায় কংগ্রেসের দলনেতা থাকছেন অধীর চৌধুরীর। পাশাপাশি ১৯ জুলাই লোকসভার বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে অধ্যক্ষ ওম বিড়লা যে সর্বদলীয় সভা ডেকেছেন, সেখানেই প্রতিনিধিত্ব করবেন অধীরই।

এআইসিসি সূত্রে খবর, লোকসভায় অধীর চৌধুরী যে সক্রিয়তা দেখিয়েছেন, তাতে খুশি কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। যেভাবে লোকসভায় কংগ্রেসের সদস্য সংখ্যা কম থাকলেও দলকে নেতৃত্ব দিয়ে চলেছেন অধীর তার তারিফ করেছেন সনিয়া-রাহুল। তবে কংগ্রেসের স্ট্র্যাটেজি গ্রুপের বৈঠক ডাকাতেই অধীর চৌধুরীকে সরানোর জল্পনা তৈরি হয়। জানা গিয়েছে, এই স্ট্র্যাটেজি গ্রুপের বৈঠকের সঙ্গে অধীর চৌধুরীরে লোকসভার দলনেতার পদ থেকে সরানোর কোনও সম্পর্ক নেই। কেননা স্ট্র্যাটেজি গ্রুপের বৈঠক ডাকা হয়েছে সংসদের বর্ষাকালীন অধিবেশনে কংগ্রেসের কৌশল ঠিক করতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+