অধীর কাঠবেড়ালির মতো সেতুবন্ধনের কাজ করতে চান! ফের মমতার কাছে আর্জি

অধীর কাঠবেড়ালির মতো সেতুবন্ধনের কাজ করতে চান! ফের মমতার কাছে আর্জি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের তাঁকে কাজে লাগানোর আর্জি জানালেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকরা ফিরতে পারছেন না। তাঁরা আটকে আছেন ভিন রাজ্যে। তাঁদেরকে ফেরানোর কোনও তৎপরতা রাজ্যের নেই। তিনি ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন যদি সাহায্যের দরকার হয়, তিনি তা করতে রাজি।

কাঠবেড়ালিকেও কাজে লেগেছিল রামের!

কাঠবেড়ালিকেও কাজে লেগেছিল রামের!

অধীর চৌধুরী আগেও বলেছেন, মুখ্যমন্ত্রী যদি চান, তাঁকে কাজে লাগাতে পারেন। তাঁকে কাজে লাগালে তিনি প্রাণপণ চেষ্টা করবেন। এদিন এক ভিডিও বার্তায় অধীর চৌধুরী বলেন, রামচন্দ্র যখন সাগরে সেতু বেঁধেছিলেন, তখন কাঠবেড়ালিকেও কাজে লেগেছিল। তাঁকে না হয় কাঠবেড়ালি ভেবেই কাজ দিন।

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে

পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে

অধীর বলেন, তিনি বারবার রাজ্যের কাছে আবেদন জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে। তিনি রেলমন্ত্রীর কাছে দরবার করেছেন। এখন স্পেশ্যাল ট্রেন চালু হয়েছে। কিন্তু রাজ্যে শুধু আজমেঢ় আর কেরল থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে। অথচ দেশের প্রায় সমস্ত রাজ্যেই রয়েছে পরিযায়ী শ্রমিক।

ঝুঁকি আছে তবু ফিরিয়ে আনতে হবে

ঝুঁকি আছে তবু ফিরিয়ে আনতে হবে

কংগ্রেস সাংসদের কথায়, এই তথ্য আমিও জানতাম না যে দেশের প্রায় প্রত্যেক রাজ্যেই রয়েছে পরিযায়ী শ্রমিক। এই করোনা লকডাউনে পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের ফোন পেয়েছি। আমি ব্যক্তিগতভাবে তাঁদের সাহায্যের জন্য, তাঁদের খাদ্যের ব্যবস্থা করেছি। কিন্তু লকডাউন যখন বেড়েই চলেছে তাঁদের ফিরিয়ে আনতে হবে। ঝুঁকি আছে তবু ফিরিয়ে আনতে হবে।

যদি এতটুকু সাহায্য করা যায়

যদি এতটুকু সাহায্য করা যায়

অধীর বলেন, আমি বারবার রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। রেলমন্ত্রী বলেছেন, রাজ্যকে তৎপর হতে বলুন। কিন্তু রাজ্য এখনও সেভাবে তৎপর নয়। এ প্রসঙ্গেই অধীরের আর্জি, প্রয়োজনে তাঁকে কাজে লাগাতে পারেন মুখ্যমন্ত্রী। তিনি নাম চান না, শুধু কাজ করতে চান, মানুষগুলোর পাশে দাঁড়াতে চান। তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে চান। চান কাঠবেড়ালির মতোও যদি এতটুকু সাহায্য করা যায়!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+