দক্ষিণবঙ্গে সরকার মেড বন্যা, মমতাকে পাল্টা নিশানা অধীরের
দক্ষিণবঙ্গে সরকার মেড বন্যা, মমতাকে পাল্টা নিশানা অধীরের
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হঠাৎ করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বহরমপুরে সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি এই বন্যা পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড়করিয়েছেন। তিনি বলেছেন সরকার মেড বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই নদীবাঁধের কাজ হচ্ছে না। আর নদী বাঁছ উঁচু না হওয়ার জন্য বারবার প্লাবিত হচ্ছে একাধিক এলাকা। রাজ্য সরকার কেন্দ্রের টাকা খরচ করতে পারছে না বলে সেই টাকা ফেরত যাচ্ছে।

মমতাকে নিশানা অধীরের

মামলা করা উচিত
মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্যা পরিস্থিতিকে ম্যান মেড বন্যা বলে কটাক্ষ করেছেন। এই ম্যান মেড বন্যা পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে রাজ্যের উচিত আদালতের দ্বারস্থ হওয়া। কারন ম্যান মেড বন্যা হলে তা খুনের অপরাধের সামিল। এমনই আক্রমণ শানিয়েছেন অধীর। মমতাকে কটাক্ষ করে অধীর বলেছেন রাজ্য সরকার কথায় কথায় ইডি সিবিআইয়ের কথা বলে তাহলে এখন কেন চুপ করে রয়েছে। টানা বৃষ্টিতে রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন হওয়া নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রসঙ্গত উল্লেখ্য জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে প্রায় ১৩জনের মৃত্যু হয়েছিল একাধিক জায়গায়।

ম্যান মেড ফ্লাড
ডিভিসি রাতারাতি ১ লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে। রাজ্য সরকারকে না জানিয়েই জন ছাড়া হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।ঝাড়খণ্ডে বৃষ্টি হওয়ার কারণে জল েছড়েছে ডিভিসি। এটা ম্যানমেড ফ্লাড বলে আক্রমণ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন আগেও ডিভিসি রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছিল। ড্যামগুলির জলধারন ক্ষমতা বাড়ানোর জন্য সংস্কার করা উচিত বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই মন্ত্রীদের একাধিক জেলায় পাঠিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী নিজেও আগামিকাল বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে যাবেন। আকাশপথে এলাকা পরিদর্শন করবেন তিনি।

মমতাকে নিশানা বিজেপি
মমতার এই ম্যান মেড ফ্লাড মন্তব্যের পরেই তীব্র আক্রমণ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দাবি করেছেন আগেই জানত রাজ্য সরকার। ডিভিসির পক্ষ থেকে চিঠি লিখে সেকথা জানানো হয়েছিল। সেই চিঠির কপি রয়েছে তাঁর কাছেও। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে নিশানা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Click it and Unblock the Notifications