দল পরিবর্তনই বাংলার পরিচয়, তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে অধীর টানলেন তামিলনাড়ুর উদাহরণ
এমাসের শুরুতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বিরুদ্ধে প্রার্থী না দিতে চেয়ে অধীর চৌধুরীর (adhir chowdhury) মন্তব্যে তৃণমূল (trinamool congress) প্রসঙ্গে কংগ্রেসের (congress) অবস্থান নিয়ে জল্পনা তৈরি
এমাসের শুরুতে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) বিরুদ্ধে প্রার্থী না দিতে চেয়ে অধীর চৌধুরীর (adhir chowdhury) মন্তব্যে তৃণমূল (trinamool congress) প্রসঙ্গে কংগ্রেসের (congress) অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু এদিন ভোট পরবর্তী দলবদল নিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সেখানে তিনি টানলেন তামিলনাড়ুর (tamilnadu) প্রসঙ্গও।

দল পরিবর্তনই বাংলার পরিচয়
এদিন অধীর চৌধুরী দলবদল নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন। প্রসঙ্গত নির্বাচনের আগে তৃণমূল থেকে নেতা-কর্মীদের যোগদান ছিল বিজেপিমুখী। আর ভোটের পরে বিজেপি কাঙ্খিত আসন না পাওয়ায় সেই অভিমুখ ঘুরে যায় বিপরীত দিকে। এমন কী মঙ্গলবার হুগলির খানাকুলের বলপাই গ্রামে বেশ কিছু বিজেপি কর্মী মাথা মুড়িয়ে তৃণমূলে যোগ দেন। যে ঘটনাকে এদিন দৃষ্টিকটু বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, দল পরিবর্তন এখন বাংলার রাজনৈতিক পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভোটের পরে যখন মানুষের উন্নয়ন নিয়ে ভাবার সময়, সেই সময় মাথা নেড়া করে ধমক দিয়ে দল পরিবর্তন করানো হচ্ছে।

তৃণমূলকে নিশানা
দলবদল নিয়ে তৃণমূলকে নিশানা করতে গিয়ে অধীর চৌধুরী বলেছেন, তৃণমূল বড় হয়েছে কংগ্রেস ও সিপিএমকে ভাঙিয়ে। তাঁর অভিযোগ মুর্শিদাবাদে কংগ্রেসকে ধ্বংস করেছে তৃণমূল। পুলিশের ভয়, মাদকের কেস ছাড়াও অত্যাচার করে বিধায়কদের শিবির বদল করিয়েছে। পঞ্চায়েত, পুরসভাও কিনে নিয়েছে।

উদাহরণ টেনেছেন তামিলনাড়ুর
এব্যাপারে অধীর চৌধুরী তামিলনাড়ুর উদাহরণ টেনেছেন। যা দিয়ে বাংলার সঙ্গে তফাৎও তৈরি করে দিয়েছেন। তিনি বলেছেন, তামিলনাড়ুতে সরকার গঠনের পরে রাজ্যের উন্নয়নে বিশষ দল গঠন করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন ইয়াস পরবর্তী সময়ে সুন্দরবনের মানুষের জন্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তিনি বলেছেন, সুন্দরবনকে দুর্যোগের হাত থেকে বাঁচাতে কংগ্রেসের তরফে দুটি প্রস্তাব দেওয়া হয়েছিল। একটি হল ম্যানগ্রোভ বাড়ানো আর কংক্রিটের বাঁধ তৈরি করা। দুটির কোনওটাই এগোয়নি।

পঞ্জাব শিক্ষায় প্রথম
এদিন অধীর চৌধুরী রাজ্যের স্কুলগুলিতে ৩২ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে কটাক্ষ করেন। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী বলেছিলেন, সকলেই মেধার দ্বারা নির্বাচিত করা হবে। কিন্তু খাতায় কলমে মেধার নীতি অনুসরণ করা হয় না বলে অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, শিক্ষায় পঞ্জাব প্রথম হয়েছে। বাংলা ও কেরল এগিয়ে গেলেও পশ্চিমবঙ্গ কেন পারল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত রাজ্যকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা, বলেছেন অধীর চৌধুরী।

উন্নয়নের কোনও পরিকল্পনা নেই
প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন অভিযোগ করেন, তিনবারের জন্য রাজ্যের মানুষ সুযোগ দেওয়ার পরেই রাজ্যের উন্নয়নের জন্য কোনও পরিকল্পনাই নেই সরকারের। পাশাপাশি তিনি প্রশ্ন করেন বিপুল আসনে জয়ের পরেও কেন এত আলোচনা। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পশ্চিমবঙ্গকে দেশের মধ্যে উন্নয়নশীল রাজ্য হিসেবে তৈরির দাবি করেছেন অধীর চৌধুরী। বলেছেন, দল ভাঙানোর পরিবর্তে রাজ্যকে উন্নয়নশীল রাজ্য তৈরি করুন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান রায়ের প্রসঙ্গ টেনে অধীর চৌধুরী বলেছেন ১৪ বছরের শাসনে তিনি রাজ্যকে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে নিয়ে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications