দেবাঞ্জন আর দেবাঞ্জনীদের অত্যাচারে বাংলা শেষ! ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত নিয়ে মমতাকে নিশানা অধীরের

দেবাঞ্জন আর দেবাঞ্জনীদের অত্যাচারে বাংলা শেষ! ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের তদন্ত নিয়ে মমতাকে নিশানা অধীরের

রাজ্যে ভুয়ো ভ্যাকসিন (fake vaccination) কাণ্ডের তদন্ত নিয়ে সরব প্রদেশ কংগ্রেস (congress) সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury) । এদিন তিনি বহরমপুরে করা সাংবাদিক সম্মেলনে দাবি করেন, কর্মরত কোনও বিচারপতিকে দিয়ে এই কাণ্ডের তদন্ত করা হোক। এব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) অপরাধের ধারা বলে দেওয়ারও কড়া সমালোচনা করেছেন।

অপরাধের ধারা বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

অপরাধের ধারা বলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী

এদিন অধীর চৌধুরীর বলেন, ভুয়ো ভ্যাকসিন কাণ্ড সামনে আসার পরে তিনি দাবি করেছিলেন, বিচার বিভাগীয় তদন্ত করা হোক। এই সিটের ওপরে ভরসা নেই। কারণ বাংলার মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন, অপরাধের ধারা কী হবে। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, এই মামলায় অনিচ্ছাকৃত খুনের ধারা প্রয়োগ করতে। তিনি প্রশ্ন করেন, তাহলে তদন্তের দরকার কী, আইনি পরামর্শ নেওয়ারই বা দরকার কী। এছাড়া মুখ্যমন্ত্রী শাস্তিও বলে দিয়েছেন, ৫ হাজারবার কান ধরে উঠবস।

কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি

কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি

অধীর চৌধুরী দাবি করেছেন কর্মরত বিচারপতিকে দিয়ে ভুয়ো ভ্যাকসিন কান্ডের তদন্ত করাতে হবে। কেননা এই সিট আর সিআইডি, নারদা ও সারদা কাণ্ডের তদন্ত শুরু করেছিল। তারপর কী হয়েছিল তা সবাই জানেন। তিনি বলেন, এব্যাপারে মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতিকে অনুরোধ করুন বিচারপতির নাম ঠিক করে দিতে। তিনি বলেন, এটা অনেক বড় কেলেঙ্কারি, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। তৃণমূলের সাংসদ, তৃণমূলের নেতা অসুস্থ হয়ে যাচ্ছেন। তিনি বলেন, পুলিশ ও পুরসভার নাকের ডগায় বসে জালি ভ্যাকসিন দিচ্ছে, মানুষ এই পরিস্থিতিতে কোথায় যাবেন, প্রশ্ন করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে ভয় কাটাতেও কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্ত জরুরি।

 দেখা হলে পুরমন্ত্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন

দেখা হলে পুরমন্ত্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াচ্ছেন

অধীর চৌধুরী বলেন, পুরসভা আর বিশ্ব বাংলার লোগো নিয়েও জালিয়াতি করা হয়েছে। গাড়িতে নীল আলো লাগিয়ে দাপিয়ে বেড়িয়েছে জালিয়াত দেবাঞ্জন দেব। তিনি বলেন, কারও চোখে পড়ল না এটা কি বিশ্বাস করতে হবে? কটাক্ষ করে তিনি বলেন, ছবিতে দেখা যাচ্ছে পুরমন্ত্রী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে হাতজোর করছেন। এখন তাঁকে (দেবাঞ্জন দেব) কেউ চেনে না। তিনি বলেন, তৃণমূলের সাংসদ চলে যাচ্ছেন ভুয়ো ভ্যাকসিন নিতে কেউ জানেন না! শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা না করাই ভাল।

দেবাঞ্জন দেব আর দেবাঞ্জনী দেবী

দেবাঞ্জন দেব আর দেবাঞ্জনী দেবী

প্রদেশ কংগ্রেস সভাপতি কটাক্ষ করে বলেছেন, এরকম কত দেবাঞ্জন দেব আর দেবাঞ্জনী দেবী এই বাংলায় ঘুরে বেড়াচ্ছেন তা কেউ জানে না। দেবাঞ্জন আর দেবাঞ্জনীদের অত্যাচারে এই বাংলা শেষ। এই বাংলায় চিটার, বাটপার, ঠকবাজদের অভাব নেই। একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দাবি করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+