স্পেনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু বাংলার মানুষের পেন বোঝার ক্ষমতা নেই! মমতাকে তীব্র কটাক্ষে আর কী বললেন অধীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেন সফর সেরে সদ্য ফিরেছেন। এদিন মুখ্যমন্ত্রীর স্পেন সফরকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি নাকি বেতন নেন না। তাঁর ঘরে কিছু নেই, তার ব্যবসা নেই। তিনি যে বই লিখেছেন সেই টাকাতে নাকি তার সংসার চলে। ছবি বিক্রি করে তার কেনাকাটা চলে।
তিনি বলেন, দৈনন্দিন এত যখন দুরবস্থা তখন কোন অবস্থায় স্পেনে বার্সিলোনায় সব থেকে বড় হোটেলে সাড়ে তিন লক্ষ টাকায় প্রতিদিন আপনার (মমতার) পরিবারসহ সবাই মিলে কাটিয়ে এলেন কেন। বাংলার মানুষকে কি মুখ্যমন্ত্রী বলতে পারবেন, তাঁর এই সফরে কত টাকা ব্যয় করা হল?

মুখ্যমন্ত্রীর সফরের দৌলতে কত টাকা খরচ হল, এটা সফল নয়, এটা আপনার নিজের উপভোগ করার। আনন্দ করো, বাইরে ঘুরে মস্তি করো। তার সফর, আর তার জন্য এই বাংলার মানুষকে টাকা জোগাড় করতে হচ্ছে। অধীর চৌধুরী প্রশ্ন করেন, কোন অধিকারে তাঁর পরিবার নিয়ে এরকমের প্রত্যেকদিন তিন লক্ষ টাকা ভাড়া ব্যয় করে তিনি(মমতা) কী ভাবে শিল্প ধরার জন্য খরচ করতে পারেন?
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, একটা শিল্প আনার ক্ষমতা নেই, কাকে নিয়ে আসছেন সবাই জানতে চায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আপনি এই বাংলা মানুষকে বোকা বানাবেন না। আজ পর্যন্ত বিশ্ববঙ্গ সম্মেলনে যত টাকা ভিডিওতে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ১০% যদি বিনিয়োগ হতো তাহলে এই বাংলা লক্ষ লক্ষ বেকার যুবকের রুটি রোজকার হতো।
অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন, তিনি (মমতা) স্পেনে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভ্রমণ করে আসছেন। কোথাকার কোন ক্লাবে গিয়ে ফুটবলারদেরকে নিয়ে কি আপনি শিল্প আনবেন? স্পেনে গিয়ে এই ভারতবর্ষে যে সমস্ত কোম্পানি আছে কোথায় কী ভাবে বিনিয়োগ করবে তা জনগণ জানতে চায়, বলেছেন অধীর চৌধুরী।
ডেঙ্গুতে কলকাতাতে পরপর মৃত্যু প্রসঙ্গে অধীররঞ্জন চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে সতর্ক হোক না হলে আগামীদিনে মানুষের বিপদের কারণ হবে, আরও মানুষের মৃত্যু হবে এবং হাসপাতালে ভর্তি সংখা বাড়বে। অগাস্ট-সেপ্টেম্বর দেখা যায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু সরকারের উদাসীনতা এবং নিষ্ক্রিয় মনোভাব তার এই প্রতিফলন হচ্ছে। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশে কটাক্ষ করে বলেছেন, তারা স্পেনে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এখানকার মানুষের পেন বোঝার ক্ষমতা নেই।












Click it and Unblock the Notifications