ধিক 'দিদি', ধিক! ফের সেই ফেসবুকেই স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে গর্জে উঠলেন অধীর চৌধুরী

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললেন লোকসভার কংগ্রেস দলনেতা বাংলার সাংসদ অধীর চৌধুরী। তিনি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার প্রসঙ্গে গর্জে উঠে বলেন, তিনি ফেসবুকে এই বার্তা লেখেন।

ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললেন লোকসভার কংগ্রেস দলনেতা বাংলার সাংসদ অধীর চৌধুরী। তিনি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতার প্রসঙ্গে গর্জে উঠে বলেন, তিনি ফেসবুকে এই বার্তা লেখেন। বলেন, 'দিদি' আপনার এই কুৎসিত আক্রমণ আমাদের দুর্বল করতে পারবে না। প্রতিবাদ জানাচ্ছি।

অধীরের ফেসবুক বার্তা

অধীরের ফেসবুক বার্তা

দলীয় নেতার গ্রেফতারির প্রতিবাদে সরব হয়ে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ফেসবুকে লিখেছেন, রাজ্যের কংগ্রেস পার্টির অতি পরিচিত মুখপাত্র ও একজন দক্ষ সাংবাদিক সন্ময়বাবুকে পুলিশ বাড়ি ভেঙে গ্রেফতার করল শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করার জন্য। এই জঘন্য রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলার কংগ্রেস কর্মীদের পথে নেমে প্রতিবাদ করার আবেদন জানাচ্ছি।

সোমেনের প্রেস বিজ্ঞপ্তি

সোমেনের প্রেস বিজ্ঞপ্তি

সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রও। তিনি বলেন, কংগ্রেসের প্রাক্তন পৌরপিতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে যেভাবে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর আগেও গণতন্ত্রের কণ্ঠরোধ করে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

তীব্র ধিক্কার স্বৈরাচারী শাসককে

তীব্র ধিক্কার স্বৈরাচারী শাসককে

সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, আমরা এই ঘৃণ্য অত্যাচারী-স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে, এই সরকারের পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে, রাজ্যের কালা কানুনের বিরুদ্ধে আন্দোলনকে ক্রমশ সংগঠিত করব। এ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারের পক্ষ নিয়ে পথে নেমে ধরনা করেন, আর সন্ময় বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে পুলিশ পাঠিয়ে হেনস্থা করেন। তীব্র ধিক্কার জানাই এই স্বৈরাচারী শাসককে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+