বিজেপি শুধু ঘৃণার রাজনীতি করে, ইন্ডিয়া জোট ভূমিষ্ঠ হতেই আতঙ্কে ভুগছে, কটাক্ষ অধীরের

ইন্ডিয়া জোটে ভূমিষ্ঠি হতেই ভয় পেয়েছে বিজেপি। তাই ঘূণার রাজনীতি আরও বেড়েছে। সেই ঘৃণার রাজনীতি থেকেই লোকসভায় বিজেপির সাংসদ বিতর্কিত মন্তব্য করেছেন। সেই মন্তব্যের কড়া সমালোচনা করে শিলিগুড়িতে এসে বিজেপিকে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

অধীর চৌধুরী ছাড়াও শিলিগুড়ির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। তিনি বলেন, ইন্ডিয়া জোটকে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু। সেই শিশু যত ধীরে ধীরে বেড়ে উঠছে, নতুন নতুন অনুভব নিয়ে চলছে, ততই ভয় বাড়ছে বিজেপি তথা এনডিএ শিবিরের।

বিজেপি শুধু ঘৃণার রাজনীতি করে, কটাক্ষ অধীরের

ইন্ডিয়া জোট বেড়ে উঠবে। তাই ইন্ডিয়া জোট নিয়ে চিন্তার কোনো কারণ নেই। শিলিগুড়িতে অল বেঙ্গল কংগ্রেস ল বোর্ডের অনুষ্ঠানে এসে ইন্ডিয়া জোট নিয়ে বিরোধীদের কটাক্ষের বিরুদ্ধে এই ভাষাতেই প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ।

তিনি বলেন, "বাচ্চা জন্ম নেওয়ার পর যেমন কখনও পড়ে যায়, কখনও হাসে কখনও কাঁদে। এভাবে বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে বুঝতে শেখে, তাকে কীভাবে বেঁচে থাকতে হয়। বড় হয়ে নতুন ভাবে বেঁচে থাকার রসদ খুঁজে নেয়। তেমনি ইন্ডিয়া জোটকে বেড়ে ওঠার জন্য সময় দিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, চিন্তার কোনও বিষয় নেই।"

এদিনের অনুষ্ঠানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী, সলমন খুরশিদ ছাড়াও উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার কংগ্রেস সভাপতি শংকর মালাকার-সহ বিশিষ্ট আইনজীবীরা। শুক্রবার লোকসভায় কংগ্রেসকে নিয়ে বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে বিজেপিকে একহাত নেন অধীর চৌধুরী৷

তিনি বলেন, বিজেপি শুধু ঘৃণার রাজনীতি করে। যে ভাষায় তারা কথা বলে, তাতে তাদের পার্টির নোংরা চেহারা বেরিয়ে আসছে। তা না হলে সংসদে আজ পর্যন্ত কোনও সাংসদকে জাত-ধর্ম তুলে কোনওদিন কটূ মন্তব্য করা হয়নি। সেই নোংরা রাজনীতিও করছে বিজেপি। এবার তাদের জবাব দেবে ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+