'তৃণমূল বুথে বুথে চুরমার হয়ে যাবে', আবদুল করিম চৌধুরীর বিদ্রোহ নিয়ে কেন একথা বললেন অধীর

অভিষেকের সভায় আমন্ত্রণ না পেয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছিলেন বিধায়ক আবদুল করিম চৌধুরী। তাঁর ক্ষোভ অত্যন্ত সঙ্গত বলে দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, আবদুল করিম চৌধুরী অনেক পুরনো বিধায়ক। বারবার তাঁকে অপমানিত করা হলে একথা তিনি বলবেনই।

প্রসঙ্গত উল্লেখ্য গতকাল উত্তর দিনাজপুরে জনসংযোগ যাত্রার সভা করেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সভায় আমন্ত্রণ জানানো হয়নি এলাকার বিধায়ক আবদুল করিম চৌধুরীরে। রাগে অভিমানে প্রকাশ্যেই অভিযোগ করেন বিধায়ক। তিনি বলেছিলেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এসে ডেকে নিয়ে যায় তাহলে তিনি যাবেন।

অধীর চৌধুরী

ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আবদুল করিম চৌধুরী প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আমন্ত্রণ জানানো হয়নি। সেকারণেই তিনি যাননি। যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এসে তাঁকে নিয়ে যান তাহলেই তিনি যাবেন। এক প্রকার নিজের ক্ষোভ প্রকাশ্যেই উগরে দিয়েছিলেন ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী।

অধীর চৌধুরী

ইসলামপুরের বিধায়কের এই ক্ষোভ যুক্তি সঙ্গত এবং ন্যায্য বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, করিম চৌধুরী পুরনো জনপ্রতিনিধি। তাঁর একটা সম্মান আছে। তাঁকে অসম্মান করা হয়েছে। সেকারণেই তিনি একথা বলেছেন। তৃণমূল কংগ্রেস বুথে বুথে চুরমার হয়ে যাবে। বুথে বুথে এরকম আবদুল করিম চৌধুরী অসংখ্য রয়েছেন। '

অধীর চৌধুরী আরও বলেছেন, 'আজকে যাতে আমাদের লোক না আসে তার জন্য পুলিশ সক্রিয়। খোকাবাবুর সভার জন্য পুলিশ ব্যস্ত। করিম চৌধুরীর মত নেতাদের ডাকার সময় কই? তাই তাদের তো ক্ষোভ থাকবেই। সেই ক্ষোভ আগামীতে আছড়ে পড়বে। তৃণমুলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যে প্রকট তাতে তৃণমূল অস্তিত্ব সংকটে ভুগতে চলেছে আগামীতে। প্রতিদিন বাংলার কোথাও না কোথাও তৃণমূল ভেঙে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগদান করছে।'

তৃণমূল কংগ্রেস বুথে বুথে শেষ হয়ে যাবে বলে বার্তা দিয়েছেন তিনি। যাঁরা তৃণমূলের জন্য একটা সময়ে লড়াই করেছেন তাঁরাই আজ বঞ্চিত। সেকারণেই তাঁদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। আরও ক্ষুব্ধ নেতা রয়েছে। তাঁরাও এবার মুখ খুলতে শুরু করবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+