কপিল মুনির আশ্রমে পুজো, গঙ্গাসাগর থেকে জল নিয়ে বঙ্গে ভারত জোড়ো যাত্রা শুরু করলেন অধীর চৌধুরী
কপিল মুনির আশ্রমে পুজো, গঙ্গাসাগর থেকে জল নিয়ে বঙ্গে ভারত জোড়ো যাত্রা শুরু করলেন অধীর চৌধুরী
পশ্চিমবঙ্গে শুরু হল ভারত জোড়ো যাত্রা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে বুধবার সকালে গঙ্গাসাগর থেকে শুরু হয় এই যাত্রা। তার আগে গঙ্গাসাগর থেকে জল নিয়ে, কপিল মুনির আশ্রমে পুজো দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তারপরেই তিনি যাত্রার সূচনা করেন। সাগর থেকে পাহাড় ৮০০ কিলোমিটার পদযাত্রা হবে।

ভারত জোড়ো যাত্রার সূচনা
রাজ্যে ভারত জোড়ো যাত্রার সূচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি আজ সকালে কংগ্রেস কর্মী সমর্থকদের নিয়ে গঙ্গাসাগরে যান। সেখান থেকে জল সংগ্রহ করেন। তারপর কপিল মুনির আশ্রমে পুজো দেন। সেখান থেকে যাত্রা শুরু করেন তিনি। সাগর থেকে পাহাড় ৮০০ কিলোমিটার হবে এই পদযাত্রা। অধীর চৌধুরীর সঙ্গে এই বারত জোড়ো যাত্রায় সামিল হয়েছেন আবদুল মান্নান, সন্তোষ পাঠক, অমিতাভ চক্রবর্তী সহ কংগ্রেসের একাধিক প্রথম সারির নেতা।

পঞ্চায়েত ভোটের আগে নতুন কৌশল কংগ্রেসের
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। পুরভোটে প্রভাব বেড়েছিল কংগ্রেসে। পুরুলিয়ার ঝালদা পুরসভা কাণ্ডের কথা সকলেরই জানা। এবার ভারত জোড়ো যাত্রার সূচনা করে গ্রামে গঞ্জে কংগ্রেসের কর্মী সমর্থকদের চাঙ্গা করতে চাইছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বুধবার সাগর থেকে যাত্রা শুরু হয়েছে। তাতে সামিল হয়েছেন পশ্চিমবঙ্গের অবজারভার ও সাংসদ এ. চেল্লাকুমার, কাউন্সিলর সন্তোষ পাঠক, প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান ও রাজ্য যুব কংগ্রেস সভাপতি আজহার মল্লিক। যাত্রা গঙ্গাসাগর থেকে শুরু হয়ে কচুবেড়িয়া, কাকদ্বীপ, নিশ্চিন্তপুর কুলপি হয়ে ৩০ ডিসেম্বর পৌছবে ডায়মন্ডহারবার। দলনঘাটা থেকে ওইদিন র্যালি আসবে ডায়মন্ডহারবারের কপাটহাট। কপাটহাটে একটি পথসভা হবে। পথসভায় বক্তব্য রাখবার কথা সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর।

শাসক দলের সমালোচনায় অধীর
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সূচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি সুর চড়িয়েছেন শাসক দলের বিরুদ্ধে। তিনি বলেছেন, মানষের উৎসাহ বলে দিচ্ছে কংগ্রেস এখনও পিছিয়ে পড়েনি। তিনি বলেছেন, পঞ্চায়েত ভোটে এবার আরও বেশি ভোট পাবে কংগ্রেস। তা এই ভারত জোড়ো যাত্রার সমর্থকদের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। সামনেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করবে বলে মনে করছেন তিনি।

ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার অনুরোধ
চিনে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। তাই নিয়ে সতর্ক ভারতও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন করোনা পরিস্থিতিতে বহু মানুষের ভিড়ে কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রা বিপদ ডেকে আনতে পারে। তাই আপাতত তিনি এই যাত্রা স্থগিত রাখুন। নাহলে কোভিড বিধি মেনে যেন তিনি ভারত জোড়ো যাত্রা করেন।












Click it and Unblock the Notifications