কে বড় হিন্দু!‌ প্রতিযোগিতা চলছে তৃণমূল-বিজেপির, কটাক্ষ অধীরের

কে বড় হিন্দু!‌ প্রতিযোগিতা চলছে তৃণমূল-বিজেপির, কটাক্ষ অধীরের

অমিত শাহ রাজ্যে পা রাখতেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে আক্রমণ শানিেয়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেছেন কে বড় হিন্দু তা প্রমাণের প্রতিযোগিতা চলছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। আদিবাসীদের নিয়ে বিজেপি রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন অধীর চৌধুরী।

কে বড় হিন্দু

কে বড় হিন্দু

২ দিনের সফরে রাজ্যে এসেছেন বিজেপির চাণক্য অমিত শাহ। তিনি রাজ্যে পা রাখতেই রাজনৈতিক মহলে উত্তাপ বেড়েছে। কংগ্রেস বিজেপিকে আক্রমণ করতে পিছপা হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অদীর চৌধুরী অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, কে বড় হিন্দু প্রমাণের প্রতিযোগিতা চলছে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। জাতপাতের বিভাজন ঘটাচ্ছে বিজেপি।

আদিবাসীদের নিয়ে রাজনীতি

আদিবাসীদের নিয়ে রাজনীতি

রাজ্যে এসে আদিবাসীদের নিয়ে রাজনীতি করছে বিজেপি। সরাসরি আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরী। প্রসঙ্গত উল্লেখ্য আজই ঝাড়গ্রামে আদিবাসী কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেল অমিত শাহ। তাঁর ইচ্ছেতেই এই আয়োজন করা হয়েছে। ৩ বছর আগে বাংলায় এসেও একই ভাবে আদিবাসী পরিবারের বাড়িতেই মধ্যাহ্ন ভোজন করেিছলেন অমিত শাহ। কিন্তু তার পরে আর বিজেপি তাঁদের কোনও খোঁজ রাখেনি বলে অভিযোগ করেছে গীতা মোহালির পরিবার।

বাংলার জন্য কী করবে বিজেপি

বাংলার জন্য কী করবে বিজেপি

অধীর চৌধুরী বিজেপির বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেছেন, তপশিলী জাতি উপজাতিদের জন্য সংগ্রেসই প্রথম েভবেছে। আর এখন আদিবাসীদের নিয়ে রাজনীতি করে বাংলায় বিভাজনের রাজনীতি করছে বিজেপি। ভোেটর আগেই তাই মতুয়াদের কথা মনে পড়ল অমিত শাহের। প্রসঙ্গত উল্লেখ্য আগামিকাল নিউটাউনে মতুয়া কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করার কথা বিজেপির চাণক্যের।

২ দিনের সফরে রাজ্যে অমিত শাহ

২ দিনের সফরে রাজ্যে অমিত শাহ

রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই তড়িঘড়ি রাজ্য সফরে আসার সিদ্ধান্ত নেন অমিত শাহ। সকাল থেকেই একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। বাঁকুড়ায় পিয়ারবাগানে অনুষ্ঠান করেছেন। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেছেন। একুশের ভোটকে টার্গেট করে বঙ্গবিজেপিকে চাঙ্গা করতেই অমিত শাহের এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+