পঞ্চায়েতের একটা আসনে হারলে আপনার গদি টলে যেত না, মমতাকে বার্তা অধীরের

পঞ্চায়েত ভোটে লাগামছাড়া সন্ত্রাস দেখেছে বাংলা। সবথেকে সন্ত্রস্ত্ ভোট হয়েছে মুর্শিদাবাদে। ভোটের দিনেই চার জনের মৃত্যু হয়েছে। বোমাবাজি, মারধর, হিংসা তো লেগেই ছিল। মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী গ্রামে বোমার আগাতে নিহত কংগ্রেস কর্মী লিয়াকতের বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন অধীর চৌধুরী।

রবিবার সকালে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিহত কংগ্রেসকর্মী লিয়াকত আলির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি ভোট-হিংসার ঘটনা নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনকে একসুরে কটাক্ষ করেন। অধীর চৌধুরী বলেন, গতকাল চায়ের দোকানে বসে থাকাকালীন বোমাবাজিতে হামলা চালানো হয়। তাঁকে মারলে বুথ দখল করা যাবে, তাই তাঁকে খুন হতে হল।

 মমতাকে বার্তা অধীরের

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর চৌধুরী বলেন, এত মানুষকে খুন করে আপনি মহান হতে পারবেন না। একটা পঞ্চায়েত নির্বাচনে কয়েকটা আসনে পরাজিত হলে আপনার গদি টলে যেত না। কিন্তু আপনি সব আসন জিততে মানুষকে মানুষ বলে মনে করছে না।

অধীর চৌধুরী বলেন, আপনি কখনো সংখ্যালঘু সমাজকে বিভ্রান্ত করছেন, কখনো খুনের রাজনীতি করছে। আর কত মানুষ মারা যাবে এই নির্বাচনে? আর কত রক্ত পেলে থামবে এই রক্তের হোলি খেলা। নির্বাচনে সন্ত্রাস হয়েছে। এখন নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে। এরপর গণনার দিন ফের এক প্রস্থ সন্ত্রাস হবে।

অধীর চৌধুরী আরো বলেন, তৃণমূল ও বিজেপি সেটিং করে পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী পাঠায়নি। সেটিং না থাকলে ভোটের দিন ১২টার পরও কেন্দ্রীয় বাহিনী আসে। অধীর চৌধুরী বলেন, আসলে তৃণমূলের সঙ্গে দিল্লির বিজেপির সেটিং রয়েছে। মোদী-দিদি সেটিংয়ের জন্যই রাজ্যের পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী আসেনি।

 মমতাকে বার্তা অধীরের

অধীর চৌধুরী বলেন, রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছে, আর তাদের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সেটিং করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে রাজ্যে হিংসাশ্রয়ী ভোট হচ্ছে। আমি এই সেটিংয়ের কথা আগে থেকে বলে এসেছি। এখন সেটা প্রমাণিক হয়েচে কেন্দ্রীয় বাহিনী পাঠানো নিয়ে।

অধীর বলেন, এখানে ভোটের আগে ব্যালট বক্স খোলা হয়েছে। সেখানে ভুয়া ব্যালট পেপার ভরে দিয়ে তারপর ভোটকেন্দ্রে ব্যবহার করা হয়েছে. নকল ব্যালটের কথা আমি আগেই বলেছি। ওরা পঞ্চায়েতে জিতবেই। সে কথা ফলাও করে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বিরোধীরা জিতলেও তারা তৃণমূলে চলে আসবেন। আসলে যে করেই হোক বিরোধী শূন্য পঞ্চায়েত গড়তে চান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+