মমতার জ্ঞান ছাড়া অজ্ঞানে দুর্নীতি হয়নি, বিস্ফোরক অধীর চৌধুরী! নিশানা ফিরহাদকেও

তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে ফের একবার সরব হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী বিনা বেতনে কীভাবে চলছেন তা নিয়েও প্রশ্ন তোলেন বহরমপুরের সাংসদ। দুর্নীতি নিয়ে ফিরহাদ হাকিমকেও কটাক্ষ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী কোনও রকম বেতন নেন না, পেনশনে নেন না। এব্যাপারে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী বলেন, তাহলে ভূতে টাকা যোগায়। প্রদেশ সভাপতি বলেন, তিনি বেতন নেন। তা না হলে চলবে না। সেই বেতনে তাকে নিজের পেট চালাতে হয়, পার্টিকে দিতে হয়, মানুষজনকে চাইলে ক্ষমতা অনুযায়ী সহযোগিতা করতে হয়।

Adhir Chowdhury

তিনি বলেন, দিদি কী এমন যাদু মন্ত্র জানেন যে, বিনা বেতনে এত বড় সাম্রাজ্য চলছে? দিদিকে কি তাহলে ভূতে টাকা জোগার করে দেয়, যে টাকার প্রয়োজন হয় না। অধীর চৌধুরী বলেন, তিনি দিদির কাছে অনুরোধ করবেন, যদি এই টাকা না লাগে তাহলে সহযোগিতা করুন। কেন সরকারের ঘরে ফেলে রেখেছেন, আজ না হলে কালকে তুলবেন বলে কি?

তিনি কটাক্ষে বলেছেন, কথায় বলে চোরের মায়ের বড় গলা। বাম আমলে এত রেশন কার্ডের দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ডান আমলে এতদিন কি ঘুমাচ্ছিলেন কালীঘাটে? এতদিনে কি কেউ বলেনি? অধীর চৌধুরীর প্রশ্ন, এতদিন আপনি কী করছিলেন দিদিমনি?

আজ যখন ধরা হচ্ছে, আজকে মানুষ যখন তাঁর(মমতা) দুর্নীতি দেখতে পাচ্ছে, তখন সেটাকে স্বীকার করার মধ্যে দিয়ে সততার মধ্যে পরিচয় না দিয়ে অসৎ লোককে নিয়ে আবার নতুন বাহানা বাজি করছেন। তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী জ্ঞান ছাড়া অজ্ঞানে বা এই দুর্নীতি হয়নি। এই রেশন দুর্নীতি আজকে তার ভাত খেয়েছেন, তাই এত প্রশ্রয় দিয়েছেন। তাই এত দুর্নীতি হয়েছে। এত বড় তৃণমূল দল দুর্নীতি ছাড়া তো চলে না, তার জন্য নোটের দরকার।

ফিরহাদ হাকিম রেশন দুর্নীতি নিয়ে তদন্ত চাইছেন। এব্যাপারে অধীর চৌধুরী বলেন, ওকালতি করে কোনও লাভ হবে না। হাকিম সাহেবের বিপদ আসবে, তার জন্যই আগে থেকে আওয়াজ দেওয়া হচ্ছে। দেখো ইডি বা সিবিআই ধরবার আগে আমি কত সৎ বা ঈমানদার, আমি তদন্ত চাইছি। ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি, হাকিম সাহেবের গলাতে তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার, হাকিম সাহেবের বিপদ আসছে তাই ওষুধ দেওয়ার চেষ্টা করছেন, বলেছেন অধীর চৌধুরী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+