মুকুল রায়ের প্রস্তাব ফিরিয়ে দেন রাহুল! ‘স্বীকারোক্তি’তে কী জানালেন অধীর
আগে দলের তরফে কোনও সমস্যা ছিল। ফলে রাহুল গান্ধী মুকুল রায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এবার কংগ্রেস ফেরার আভাস দিলেও স্পষ্ট করে মুকুল কিছুই জানাননি বল মত ব্যক্ত করলেন অধীর।
রাহুল গান্ধীর আপত্তিতেই মুকুল রায়ের ঠাঁই হয়নি কংগ্রেসে। নইলে মুকুল রায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর যোগাযোগ করেছিলেন কংগ্রেসের সঙ্গে। কিন্তু কংগ্রেস তাঁকে জায়গা দেয়নি। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই সত্য প্রকাশ করলেন এতদিন পর। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস সভাপতি স্বীকার করেন, মুকুলের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছিল।

এদিন এক প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী জানান, দিল্লিতে মুকুল রায় সঙ্গে তিনি বৈঠক করেছিলেন। এর আগেও অনেকবার তাঁর সঙ্গে দেখা হয়েছে এবং কথাও হয়েছে। আর মুকুল রায় এর আগেও একাধিকবার কংগ্রেসে আসার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। রাহুল গান্ধীর কাছেও তিনি প্রস্তাব পাঠান বলে মন্তব্য করেন অধীর চৌধুরী।
তিনি বলেন, রাহুল গান্ধী পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন। তখন হয়তো দলের তরফে কোনও সমস্যা ছিল। এবারও তাঁর সঙ্গে বৈঠকে তিনি কংগ্রেস ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু স্পষ্ট করে তিনি কিছুই জানাননি। অধীরবাবু বলেন, তিনি যদি স্পষ্ট করে কংগ্রেসে ফেরার বিষয়টি জানাতেন, রাহুল গান্ধীর সঙ্গে তিনি কথা বলতে সম্মত ছিলেন।

প্রদেশ কংগ্রেসে তাঁর দুয়ার খোলাই ছিল। শুধু হাইকম্যান্ডের অনুমতি দরকার। কিন্তু মুকুল রায় যদি পরিষ্কার করে কিছু না বলেন, তিনি এ বিষয়ে কথা বলতে পারেন না। দিল্লিতে বৈঠকের পর উভয়েই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতেও পারতেন। কিন্তু তা ঘটেনি। অধীরের কথায়, তখন দলের তরফে কোনও সমস্যা থাকতে পারে। কিন্তু আজ সেই সমস্যা নাও থাকতে পারে। কিন্তু তা ভাবনার পর্যায়েই সীমাবদ্ধ থেকেছে।












Click it and Unblock the Notifications