মৌসম ধান্দাবাজ, সুবিধাভোগী! বেনজির আক্রমণ অধীর চৌধুরীর

কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছেন মালদহ উত্তরের সাংসদ মৌসম বেনজির নূর। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তাঁকে বেনজির আক্রমণ করলেন মুর্শিদাবাদের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মৌসমকে ধান্দাবাজ বলে তোপ দেগেছেন অধীর। তাঁর দাবি, তৃণমূলে গিয়েও উনি জিততে পারবেন না। অনেকদিন ধরেই পা বাড়িয়ে রেখেছিলেন। আজ চলে গিয়েছেন।

অধীরের অভিযোগ, গনিখান চৌধুরীর ভাইজি হওয়ায় সেই ফায়দা তুলে বারবার ভোটে জিতেছেন মৌসম। তবে এবার আর পারবেন না।

এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মালদহের দাপুটে কংগ্রেস নেত্রী তথা গনিখান চৌধুরীর পরিবারের সদস্য মৌসম বেনজির নূর। এদিন নবান্নে এসে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন মৌসম। তারপরই মমতা সাংবাদিকদের মৌসমের তৃণমূলে যোগদানের কথা জানান।

তৃণমূল নেত্রীর ওপরে ভরসা ও বিজেপির বিরুদ্ধে সঠিক মঞ্চ থেকে লড়ার জন্যই মৌসম দলবদল করেছেন। তাঁর কথায়, বিজেপিকে হারাতে একমাত্র মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার নেতৃত্বেই লড়ব। বিজেপিকে এতটুকু জমিও ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+