দিল্লিতে অধীরের বাড়ি হামলা, প্রতিবাদে বাংলায় পথে নামছে কংগ্রেস

দিল্লিতে অধীরের বাড়ি হামলা, প্রতিবাদে বাংলায় পথে নামছে কংগ্রেস

অধীর চৌধুরীর দিল্লীর বাড়িতে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করছি। সংসদে অধীর যেভাবে দিল্লির দাঙ্গার বিরুদ্ধে সোচ্চার হয়েছে তার বদলা নিতেই এই কাপুরুষতা বলে আমরা মনে করছি। এমনভাবেই দিল্লিতে অধীরের বাড়িতে ভাঙচুরের নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

দিল্লিতে অধীরের বাড়ি হামলা, প্রতিবাদে বাংলায় পথে নামছে কংগ্রেস

এই এই ঘটনা ঘটেছে দিল্লিতে। যা নিয়ে সোমেন কেন্দ্রকে তোপ দেগে বলেন, দিল্লির আইন শৃঙ্খলার অবস্থা এমনই যে লোকসভার কংগ্রেস দলের নেতার বাড়িতেও দুষ্কৃতীরা অবাধে আক্রমণ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বাংলায় সরকার গড়ার কথা বলছেন। কিন্তু দেশের রাজধানীর এই ভয়াবহ অবস্থার কথা নিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করছেন না।

প্রদেশ কংগ্রেসের তরফে অবিলম্বে অধীর রঞ্জন চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়। সোমেন মিত্র জানান, আগামিকাল এই ঘৃণ্য হামলার প্রতিবাদে কংগ্রেস এবং শাখা সংগঠনের কর্মীরা সব জেলায় ধিক্কার দিবস পালন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+