অধীর চৌধুরী বিস্ফোরক শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে! কোন কারণে মমতা চুপ, তুললেন প্রশ্ন

অধীর চৌধুরী বিস্ফোরক শাহরুখ পুত্র আরিয়ানকে নিয়ে! কোন কারণে মমতা চুপ, তুললেন প্রশ্ন

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) দৃষ্টিভঙ্গী এবং মানসিকতা নিয়ে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury)। কেন মমতা বন্দ্যোপাধ্যায় শাহরুখ খান (shahrukh khan) এবং তাঁর ছেলের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না, তা নিয়ে এদিন প্রশ্ন তুলেছেন তিনি। পাশাপাশি লখিমপুর খেরির (lakhimpur kheri) ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিও তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

বিজেপির কাছে মাথা নত করেননি কিং খান

বিজেপির কাছে মাথা নত করেননি কিং খান

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বলেছেন, শাহরুখ খান বিজেপির কাছে মাথা নত করেননি। তিনি (শাহরুখ) রাজার মতোই অবস্থান বজায় রেখে চলেছেন বলে মন্তব্য করেছেন অধীর চৌধুরী। শাহরুখ এবং তাঁর পরিবারকে কলঙ্কিত করার পিছনে বিজেপির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী।

মুখ্যমন্ত্রী কেন পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না

মুখ্যমন্ত্রী কেন পাশে গিয়ে দাঁড়াচ্ছেন না

বলিউডের কিং খানের পুত্র আরিয়ান খানকে মাদক মামলায় বন্দি করে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি করে রাখা হয়েছে। এদিন লখিমপুরের ঘটনার প্রতিবাদে করা অবস্থানে অধীর চৌধুরী বলেছেন, যেসময় আরিয়ান খান বলতে চাইছেন, তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তখন কেন তাঁণর কথা গুরুত্ব দিয়ে ভেবে দেখা হচ্ছে না। এব্যাপারে তিনি মুম্বইয়ের কলাকুশলীদের একাংশ যেভাবে এনসিবির বিরুদ্ধে সরব হয়েছেন, সেই কথাও উল্লেখ করেন অধীর চৌধুরী। কেন বাংলার মুখ্যমন্ত্রী শাহরুখ খানের পাশে দিয়ে দাঁড়াচ্ছেন না, সেই প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

 মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন

মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন

বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের পুত্রকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনও মন্তব্য করেননি। যা নিয়ে এদিন প্রশ্ন করেছেন অধীর চৌধুরী। তাঁর প্রশ্ন মমতার কি উচিত নয়, শাহরুখের পাশে গিয়ে দাঁড়ানো। এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তিনি কটাক্ষ করে বলেছেন, শাহরুখ খানকে ভাই পরিচয় দিয়ে যিনি বাংলার যুব সমাজকে নিজের পক্ষে আনার চেষ্টা করেছেন, সেই শাহরুখের খারাপ সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ কেন, প্রশ্ন করেছেন তিনি।

অজয় মিশ্রকে নিয়ে চুপ কেন মমতা

অজয় মিশ্রকে নিয়ে চুপ কেন মমতা

এদিন সারা ভারতেই কংগ্রেসের তরফে লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে ধর্নার কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগও দাবি করা হয়েছে। কিন্তু সেই ব্যাপারেও বাংলার মুখ্যমন্ত্রী চুপ বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। প্রথমে ৪ কৃষককে হত্যা, তার পরিনামে আরও চারজনের মৃত্যু। তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী চুপ কেন, প্রশ্ন করেছেন অধীর চৌধুরী। তিনি কটাক্ষে নিজেই উত্তর দিয়েছেন। বলেছেন, বিজেপিকে খুশি করতেই এই কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে বিজেপি ষড়যন্ত্র করছে, নানা-রকমের অন্যায় আচরণ করছে, সেইসব ক্ষেত্রে বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে থাকছেন বলে অভিযোগ করেছে অধীর চৌধুরী।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+