করোনা নিয়ে দুধে জল ঢালা হচ্ছে! প্রকৃত সংখ্যা প্রকাশে মমতার কি মুখ্যমন্ত্রীত্ব যাবে, প্রশ্ন অধীরের

করোনা নিয়ে দুধে জল ঢালা হচ্ছে! প্রকৃত সংখ্যা প্রকাশে মমতার কি মুখ্যমন্ত্রীত্ব যাবে, প্রশ্ন অধীরের

করোনা নিয়ে আক্রান্ত ও মৃতের তালিকা দুধে জল মেশানোর মতো। এদিন এমনটাই অভিযোগ করলেন বহরমপুরের সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এদিন তিনি মুর্শিদাবাদের মেডিক্যাল সুপারের কাছে রাজ্য সরকারের পাঠানো চিঠির কথা উল্লেখ করে তথ্য লুকনোর অভিযোগ করেন।

অধীর চৌধুরীর সতর্কবার্তা

অধীর চৌধুরীর সতর্কবার্তা

অধীর চৌধুরী এক ভিডিওবার্তায় বলেছেন, পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করতে চাইছেন, বারবার পশ্চিমবঙ্গদ সরকারের কাছে আবেদন করতে চাইছেন, বারবার পশ্চিমবঙ্গ সরকারকে বলতে চাইছেন, যে করোনা এক অদৃশ্য দৈত্যসম মহামারীর নাম। এখান থেকে রক্ষা পেতে গেলে সবাইকে সততা, স্বচ্ছ্বতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হবে।

দুধে জল ঢালা হচ্ছে

দুধে জল ঢালা হচ্ছে

এদিন অধীর চৌধুরী উল্লেখ করেন, রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে রাজ্য আসল তথ্য প্রকাশ করছে না। দুধের মধ্যে জল ঢালা হচ্ছে। হেরাফেরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। অধীর চৌধুরীর দাবি কেন্দ্রীয় দলের চাপেই করোনায় মৃতের সংখ্যাটা যে অনেক বেশি তা বেরিয়ে পড়েছে।

মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে প্রশ্ন

অধীর চৌধুরী মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী কেন বলতে চাইছেন না, বাংলায় করোনায় প্রকৃতভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা কত। সেই সংখ্যা প্রকাশ্যে আনতে কি মুখ্যমন্ত্রীর জাত যাবে, নাকি মুখ্যমন্ত্রীত্ব চলে যাবে। বাংলার মানুষের সঙ্গে কেন লুকোচুরির খেলা, প্রশ্ন করেছেন তিনি।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপারের কাছে পাঠানো নির্দেশিকা নিয়ে প্রশ্ন

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপারের কাছে পাঠানো নির্দেশিকা নিয়ে প্রশ্ন

এদিন অধীর চৌধুরী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপারের কাছে পাঠানো রাজ্য সরকারের চিঠির কথা উল্লেখ করেন। সেখানে লিখিতভাবে বলা হয়েছে, করোনায় মারা গেলেও রোগীর ডেথ সার্টিফিকেটে তার উল্লেখ করা যাবে না। যদিও এই চিঠির সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+