Adhir Chowdhury: দিদি এত উন্নয়ন তাহলে সন্ত্রাস কেন করতে হয়? আন্দোলন নিয়ে 'দ্বিচারি' মমতাকে স্মরণ অধীরের

খোকাবাবুর জন্য সারা বাংলা জুড়ে পুলিশ ব্যবহার হচ্ছে। তাঁর বর্তমান অবস্থান কী? বাংলার মুখ্যমন্ত্রী প্রকৃত অর্থে কে? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আদরের খোকাবাবু? খোকাবাবু ঠিক করছেন ভোট কবে হবে, কটাক্ষ করেছেন অধীর চৌধুরী ( Adhir Chowdhury)। আন্দোলন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগও তিনি করেছেন।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় আন্দোলন হয়েছিল, একুশে জুলাই যুবক ছেলেদের মৃত্যু হয়েছিল। কিন্তু কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেনি, জেলেও থাকতে হয়নি। দিদির নেতৃত্বে বিধানসভা ভাঙা হয়েছিল, সে কারণেও জেল হয়নি। এইভাবেই বা জমানার সঙ্গে মমতার জমানার তফাত করেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

adhir choudhuri

তিনি বলেন, কর্মী আন্দোলনে কোনও এলাকায় উত্তেজনায় কোথাও ভাঙচুর হতে পারে, কোনও খুন হয়নি, কোনও মৃত্যু হয়নি। তার জন্য কর্মী আন্দোলনের নেতৃত্বকে জেলে রাখা হয়নি। কিন্তু বর্তমান সময়ে কর্মী আন্দোলনকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকার উদাসীনতার পরিচয় দিচ্ছে। আন্দোলনকে অবজ্ঞা করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত হবেই। এটা হতেই হবে কিছু করার নেই। সোমবার থেকে নতুন প্রস্তুতি শুরু হচ্ছে। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, সোমবার ডোমকলে সন্ত্রাস হবে। তৃণমূলের কাছ থেকে মানুষ যত সরে যাচ্ছে তত তৃণমূল ক্ষিপ্ত হচ্ছে। তত হিংস্র হচ্ছে। অধীর চৌধুরী (Adhir Chowdhury) তৃণমূলকে হুঁশিয়ারিও দেন।

adhir choudhuri

মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) প্রশ্ন করেন, দিদি এত উন্নয়ন তাহলে সন্ত্রাস কেন করতে হয়। সন্ত্রাস করার প্রয়োজন কেন? যদি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উন্নয়ন হয়ে থাকে তাহলে এত সন্ত্রাস করতে হচ্ছে কেন, প্রশ্ন করেছেন তিনি।

অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, এ বাংলা মানুষের দুর্ভাগ্য, সারা ভারতের মানুষ দেখতে পাচ্ছেন, পঞ্চায়েত নির্বাচনকে যখন গ্রামের একটা উৎসবের উৎসব হিসেবে দেখা হয়, সেই নির্বাচন বিষাক্ত, ভয়াবহ হয়ে উঠছে। তাতে বাংলার ভাল হচ্ছে না, বলেন অধীর চৌধুরী।

adhir choudhuri

তিনি বলেন, সব জায়গায় নির্বাচন হওয়া উচিত। ভোট তো মানুষের উৎসব। কিন্তু সে ভোটটা কি আদৌ ভোট হবে, না ভোটটা খুন হবে, না রুট হবে, তার ওপর নির্ভর করছে। অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, হয়তো পাহাড়ে অন্যরকম পরিবেশ আছে, তাই এখনও পর্যন্ত পাহাড়ে ভোটকে কেন্দ্র করে বড় ধরনের সন্ত্রাসে ঘটনা ঘটেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+