মন্ত্রীর চাল চুরির অধিকার আছে, প্রতিবাদের অধিকার নেই মমতার রাজ্যে! ক্ষোভ অধীরের

কথায় কথায় কংগ্রেসকে দোষ দেবেন না। কংগ্রেসকে দোষ দেওয়া বন্ধ করে রেশনমন্ত্রী আপনি এই কঠিন সময়ে মানুষের প্রাপ্য মানুষের হাতে তুলে দিন।

কথায় কথায় কংগ্রেসকে দোষ দেবেন না। কংগ্রেসকে দোষ দেওয়া বন্ধ করে রেশনমন্ত্রী আপনি এই কঠিন সময়ে মানুষের প্রাপ্য মানুষের হাতে তুলে দিন। কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী রাজ্যের খাদ্য দফতরকে সবথেকে দুর্নীতিগ্রস্থ আখ্যা দিয়ে বলেন, প্রতিবাদ হচ্ছে বলে আপনি বলতে পারেন না, রেশন দোকান বন্ধ করে দেবেন।

জ্যোতিপ্রিয় মল্লিককে একহাত অধীরের

জ্যোতিপ্রিয় মল্লিককে একহাত অধীরের

অধীর চৌধুরী এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে একহাত নিয়ে বলেন, সরকারি দলের চাল চুরি করার অধিকার আছে আর বিরোধী দলের কিংবা সাধারণ মানুষের প্রতিবাদ করার অধিকার নেই? এটা আবার কেমন নীতি। মানুষের প্রাপ্য মানুষ না পেলে প্রতিবাদ হবেই। আমাদের দেশে খা্দ্যের অভাব নেই, দয়া করে রেশনমন্ত্রী আপনি বণ্টনের ব্যবস্থা করুন।

খাদ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি সবাই জানেন

খাদ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি সবাই জানেন

অধীরের অভিযোগ, রাজ্যের খাদ্যমন্ত্রীর দফতরের দুর্নীতি সবাই জানেন। পশ্চিমবঙ্গে যদি কোনও দফতরের দুর্নীতিপরায়ণ হয়, তবে সবার আগে নাম আসবে রেশনমন্ত্রীর এই দফতরের। সেজন্যই মুখ্যমন্ত্রী এই দফতরের সচিবকে বদল করে দিয়েছেন। নতুন সচিবকে এনেছেন। তারপরও মন্ত্রীর এতটুকু চেতন হয়নি।

গণবণ্টন ব্যবস্থার সঙ্গে দুর্নীতিবণ্টন ব্যবস্থাও সুচারুভাবে চলে

গণবণ্টন ব্যবস্থার সঙ্গে দুর্নীতিবণ্টন ব্যবস্থাও সুচারুভাবে চলে

অধীর বলেন, রেশনমন্ত্রী, আপনার দফতরের দুর্নীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। তাই তিনি আপনার দফতরের সচিবকে বদলি করে আপনাকে বার্তা দিয়েছেন। আর আপনি এখন গণবণ্টন ব্যবস্থা সঠিক করে করতে পারছেন না। এই দফতরে গণবণ্টন ব্যবস্থার সঙ্গে দুর্নীতিবণ্টন ব্যবস্থাও সুচারুভাবে চলে।

খাদ্যমন্ত্রী সবেতেই ১০ শতাংশ কাটমানি খান

এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ১০ পারসেন্ট মন্ত্রী বলেও কটাক্ষ করেন অধীর চৌধুরী। তিনি বলেন, খাদ্যমন্ত্রী সবেতেই ১০ শতাংশ কাটমানি খান। তাই ওঁনার নাম টেন পারসেন্ট মন্ত্রী। সবাই জানেন, উনি টেন পারসেন্ট না দিল কিছুই করবেন না। তাই আমাদের রেশনমন্ত্রী এই নামেও বেশ প্রসিদ্ধ।

মাঝ রাস্তায় পাল্টি হয়ে যাচ্ছে চাল, অভিযোগ অধীরের

মাঝ রাস্তায় পাল্টি হয়ে যাচ্ছে চাল, অভিযোগ অধীরের

এদিন চালের পরিমাণের পাশাপাশি চালের মান নিয়েও প্রশ্ন তোলেন অধীর চৌধুরী। তিনি বলেন, চাল মাঝ রাস্তায় পাল্টি হয়ে যাচ্ছে। কেন্দ্রের সরকার যে চাল দিচ্ছে, তা হল স্বর্ণ চাল। বাংলার মানুষকে বলব, আপনারা স্বর্ণ চাল পাচ্ছেন কি না দেখে নিন। আমাদের কাছে খবর আছে মাঝ রাস্তায় সেই চাল পাল্টি হয়ে যাচ্ছে।

পরিমাণমতো চাল কেন পাচ্ছেন না বাংলার মানুষ

পরিমাণমতো চাল কেন পাচ্ছেন না বাংলার মানুষ

আর চালের পরিমাণ নিয়েও তিনি প্রশ্ন তোলেন, যে চাল রাজ্য ও কেন্দ্রের সরকার দেবে বলছে, সেই পরিমাণ চাল দেওয়া হচ্ছে না। কেন্দ্রের সরকার পাঁচ কেজি করে চাল দেওয়ার কথা, আর রাজ্য সরকারও ঘোষণা করেছে পাঁচ কেজি করে চাল দেবে। তাহলে সেই পরিমাণ চাল কেন পাচ্ছেন না বাংলার মানুষ।

দুর্নীতির জবাব তো মানুষ চাইবেনই : অধীর

দুর্নীতির জবাব তো মানুষ চাইবেনই : অধীর

অধীর বলেন, এই দুর্নীতির জবাব তো মানুষ চাইবেনই। তাই প্রতিবাদ হবে। মানুষ প্রতিবাদ করবে। বিরোধী দল প্রতিবাদ করবে। প্রতিবাদের পদ্ধতি নিয়ে যদি কোনও সমস্যা থাকে আইনগত ব্যবস্থা নিন। কিন্তু রেশন বন্ধ করে দেবেন তা বলবেন না। কেননা মানুষের মুখের অন্ন কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই, রেশনমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+