'ম্যান মেড বন্যা', ডিভিসির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করতে হাইকোর্টে অধীর চৌধুরী
দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)র বিরুদ্ধে মামলা করতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অধীর চৌধুরী। কিন্তু সেই মামলা এখন গ্রহণ করা হল না। কলকাতা হাইকোর্ট সেটি ফিরিয়ে দিয়েছে। পুজোর পর মামলা করার পরামর্শ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আজ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। দামোদর ভ্যালি কর্পোরেশনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করতে চান। জনস্বার্থ মামলা করার ইচ্ছা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা। কিন্তু পুজোর আগে সেই অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট।

ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে জনস্বার্থ মামলা দায়ের করতে চেয়েছেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন দক্ষিণবঙ্গে 'ম্যান মেড বন্যা' হয়েছে। এই বিষয়ে যথার্থ তদন্ত হোক। সত্য বেরিয়ে আসুক সামনে। এই দাবি তুলেছেন অধীর চৌধুরী। সে কারণেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। এ কথা জানা গিয়েছে।
গত সপ্তাহে আদালতে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন অধীর চৌধুরী। এবার বাংলায় দক্ষিণবঙ্গে বন্যা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসিকে অভিযুক্ত করেছে। দামোদর ভ্যালি কর্পোরেশন না জানিয়ে জল ছাড়ে। বিপুল পরিমাণ জল কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হয়। নিম্ন দামোদর উপত্যকা ভেসে গিয়েছে সেই কারণে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলের তলায়। সাধারণ মানুষের জীবনে পুজোর আগে দুর্ভোগ নেমে এসেছে। 'ম্যান মেড বন্যা' বলে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও প্রচার করেছেন।
কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক দাবি করেছে রাজ্যকে জানিয়ে জল ছাড়া হয়েছে। ডিভিসি বরাবর রাজ্যকে জানিয়ে জল ছাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে মানতে নারাজ কেন্দ্রীয় মন্ত্রী। দিল্লি ও রাজ্যের মধ্যে চিঠি পাল্টা চিঠি চালাচালিও হয়েছে। কিন্তু সত্যটা কী? তাই নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে।
সেই সত্য জানার জন্যই অধীর চৌধুরী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্য বলছেন? না কি ডিভিসি কর্তৃপক্ষ সত্য বলছে? এই কথা জানা দরকার। গত সপ্তাহে এ কথা অধীর চৌধুরী বলেছিলেন। সেই সময় তিনি জনস্বার্থ মামলা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications