বিজেপির বিরুদ্ধে মমতা বদলে যান কথায় কথায়, জোট নিয়ে নিশানা অধীরের

বিজেপির বিরুদ্ধে মমতা বদলে যান কথায় কথায়, জোট নিয়ে নিশানা অধীরের

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে সব দলকে জোটবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। মমতার এই আবেদন নিয়ে তৈরি হয়েছে নানা বিতর্ক। এবার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী গর্জে উঠলেন। অধীর সাফ জানালেন বিজেপিকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় মত বদলান।

বিশ্বাসও করছি না, অবিশ্বাসও করছি না

বিশ্বাসও করছি না, অবিশ্বাসও করছি না

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা মমতার মুখে শুনেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রদেশ কংগ্রেস প্রধান। তিনি বলেন, এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস বা অবিশ্বাস কোনওটাই করা যায় না। কারণ কথায় কথায় মত বদলে ফেলেন তিনি। তাই তাঁকে বিশ্বাসও করছি না, অবিশ্বাসও করছি না। তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন অধীর চৌধুরী।

ক্ষণে ক্ষণে বদলে যান মমতা : অধীর

ক্ষণে ক্ষণে বদলে যান মমতা : অধীর

অধীর চৌধুরী আরও বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও বলেন আমাদের সবাইকে বিজেপির বিরুদ্ধে একজোট হতে হবে। আবার কখনও বলেন, বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে একজোট হতে হবে। আবার কখনও শোনা যাচ্ছে কংগ্রেসকে খতম করতে হবে। তাঁর বক্তব্য এভাবে ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। তাই তাঁকে বিশ্বাস বা অবিশ্বাস করা যায় না।

জোট বার্তার পিছনে স্বার্থ লুকিয়ে রয়েছে

জোট বার্তার পিছনে স্বার্থ লুকিয়ে রয়েছে

অধীর চৌধুরী বলেন, সম্প্রতি ঘটনা পরম্পরায় তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, যেভাবে সক্রিয় তদন্ত চলছে তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তাতে দিদি ভয় পেয়ে গিয়েছেন। আর ভয় পেয়েই তিনি বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা দিয়েছেন বা জোট করার কথা বলছেন। তাঁর জোট বার্তার পিছনে স্বার্থ লুকিয়ে রয়েছে বলেই মত অধীর চৌধুরীর।

মুখ্যমন্ত্রী ডাকাডাকি শুরু করেছেন, কিন্তু কেন

মুখ্যমন্ত্রী ডাকাডাকি শুরু করেছেন, কিন্তু কেন

এদিন রামপুরহাট-কাণ্ড নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন অধীর চৌধুরী। অধীর বলেন, রামপুরহাট-কাণ্ড নিয়ে সিবিআই হয়েছে বলেই দিদিমণি ভয় পেয়ে গিয়েছেন। তাই সবাইকে একজোট করার কথা বলছেন। তার উপর বাংলায় গরু ও কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্তে সক্রিয় হয়ে সিবিআই আর ইডি ডাকাডাকি শুরু করেছে তৃণমূলের নেতা-নেত্রীদের। রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়ে ওঠায় মুখ্যমন্ত্রী এবার ডাকাডাকি শুরু করে দিয়েছেন সবাইকে।

বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলের জোট!

বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলের জোট!

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিজেপি বিরোধী দলের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে জোট বার্তা দেন। তিনি লেখেন- কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় এজেন্সি ও বিচার ব্যবস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। তারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করতে চাইছে। তার প্রতিবাদেই বিরোধীদের এক জোট হয়ে প্রতিবাদের আর্জি জানান মমতা। তিনি লেখেন, বিজেপির বিরুদ্ধে সব বিরোধী দলের বৈঠকে বসার দরকার। তা নিয়েই এদিন কটাক্ষ মিশ্রিত কড়া প্রতিক্রিয়া দেন অধীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+